× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেমোক্রেট ব্যান্ডের ‘জোছনা রাতে’ গানে আহমেদ রুবেল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২ ১৫:৩০ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২২ ১৫:৪৫ পিএম

ডেমোক্রেট ব্যান্ডের ‘জোছনা রাতে’ গানে আহমেদ রুবেল

সম্প্রতি প্রকাশ হলো বাংলাদেশি রক ব্যান্ড ‘ডেমোক্রেট’-এর প্রথম মৌলিক গান ‘জোছনা রাতে’। গানটি মিউজিক্যাল ফিল্ম আকারে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এতে মডেল হয়েছেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো গানের ভিডিওতে কাজ করলেন অভিনেতা।

তাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন রূপে। তার সঙ্গে নবাগত তাহিয়া তাসনিমকেও দর্শক দেখতে পাবেন এক ভিন্নধর্মী চরিত্রে। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে অভিনেত্রী নাইরুজ সিফাতসহ ব্যান্ড সদস্যদের দেখা যাবে। 

‘জোছনা রাতে’ গানটির সুরকার ও গীতিকার ফজলে আজিম জুয়েল বলেন, ‘গানটিতে ৯০ দশকের ব্যালার্ড রক মিউজিকের ফিল পাবেন শ্রোতারা। কিন্তু সেটা সময় উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। সঙ্গে সারপ্রাইজিং মিউজিক ভিডিও। ব্যান্ড “ডেমোক্রেট” তার শ্রোতাদের জন্য বিভিন্ন রকমের গান উপহার দিতে চায় সামনের দিনগুলোতে। “জোছনা রাতে” প্রথম নিবেদন।’

মিউজিক্যাল ফিকশনটি নির্মাণ করেছেন এই সময়কার তরুণ নির্মাতা ফাহিন আরেফিন ইভান।

‘ডেমোক্রেট’-এর লাইনআপ 

ফজলে আজিম জুয়েল (লিড ভোকাল),  মন্জুরুল ইসলাম সুমন (গিটার) ও শামস ইমন (গিটার), জিয়া (বেজ গিটার) ও মুরাদ (ড্রামস)। 

‘জোছনা রাতে’ মিউজিক্যাল ফিল্মের লিংক : https://www.youtube.com/watch?v=QT0kM-ISF5A


প্রবা/এলএ/এমজে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা