× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা হওয়া নিয়েও লুকোচুরি জাস্টিন বিবারের!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৭:০২ পিএম

বাবা হওয়া নিয়েও লুকোচুরি জাস্টিন বিবারের!

বাবা হতে চলেছেন হলিউডের জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। ২০১৮ সালে মার্কিন মডেল হেইলিকে বিয়ে করেন তিনি। এতদিন খবরটি গোপনই রেখেছিলেন। সম্প্রতি সে খবর প্রকাশ্যে আসে। জাস্টিন-হেইলির দাম্পত্যের বয়স পাঁচ বছর পেরিয়েছে। এবার তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। 

যদিও জাস্টিন বা হেইলির কেউ-ই এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। বিয়ের মতো বাবা হওয়া নিয়েও লুকোচুরি খেলছেন এই গায়ক। 

তবে, আলোকচিত্রীদের চোখ এড়িয়ে যাওয়া এত সহজ নয়। না চাইতেও তাদের ক্যামেরায় ধরা পড়েছে হেইলির অন্তঃসত্তা হওয়ার ছাপ!

সম্প্রতি জাস্টিনের সঙ্গে একটি অনুষ্ঠানের যান হেইলি। পরনে ছিল কালো ক্রপ টপ ও প্যান্ট। স্বাভাবিকভাবে নজর পড়ে যায় গায়ক পত্নী স্ফীতোদর। যদিও শো শেষে হেঁটে বাইরে বেরোনোর সময় আলোকচিত্রী দেখা মাত্রই স্ত্রীকে আড়াল করার চেষ্টা করেন গায়ক। তবে তার আগেই ছড়িয়ে পড়ে ছবি। 

স্বাভাবিকভাবেই এই খবর ছিল জাস্টিন অনুরাগীদের কাছে অপ্রত্যাশিত। নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকীতেও তাদের দাম্পত্যজীবনের কথা প্রকাশ্যে বলেন তারকা পত্নী। জাস্টিনের সঙ্গে বিয়ের পর থেকে পুরো সময়টাই সিনেমার মতো কাটছে তার, জানিয়েছিলেন হেইলি। 

তিনি আরও জানান, জাস্টিনের সঙ্গে তার বোঝাপড়া খুব ভাল বলেই আপাতত সুখে সংসার করছেন তারা। এমন কিছু মাঝখানে আনতে চান না দু’জনের কেউ-ই, যা অহেতুক জটিলতা বাড়ায়।

তবে দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে জাস্টিন জানান, তিনি বাবা হতে চান। অবশেষে গায়কের সেই ইচ্ছপূরণ হতে চলেছে।

এর আগে ২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজ়ের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা