× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক বিলিয়নের অপেক্ষায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৩:০৯ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৩:১৪ পিএম

এক বিলিয়নের অপেক্ষায়

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুলকে ঘিরে নির্মিত সিনেমা ‘বার্বি’। যে সিনেমায় রয়েছেন একঝাঁক তারকা। সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই ইন্টারনেট জগতে চলছে তুমুল আলোচনার ঝড়। যেই ঝড় লেগেছে হলিউডের বক্স অফিসেও। মুক্তির ৯ দিনে সিনেমাটি ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই সিনেমাটি বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলার আয় ঘরে তুলবে। সেইসঙ্গে হলিউডের সব ইতিহাস ভেঙে নতুন রেকর্ড করবে বলেও প্রত্যাশা করছেন হলিউড বিশ্লেষকরা।

মুক্তির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ইউএসএসহ বিশ্বের বিভিন্ন দেশে আয় বেড়েছে ‌‘বার্বি’ সিনেমার। নির্মাতা গ্রেটা গারউইগ এমনটাই জানান। ইতোমধ্যেই শুধু আমেরিকা থেকে সিনেমাটি আয় করেছে ৫০ মিলিয়নের কাছাকাছি। যা মাত্র নয় দিনে অন্য কোনো সিনেমা আয় করতে পারেনি। তাই হলিউড বিশ্লেষকদের মতে ‘বার্বি’ ইতিহাসের অন্যতম ব্যবসাসফল সিনেমা হতে যাচ্ছে।

ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমায় মার্গট রবি ও রায়ান গসলিং দুজন বার্বি ও কেইন হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া মার্কিন পপ তারকা ডুয়া লিপা মারমেইড বার্বি চরিত্রে অভিনয় করেছেন। নিকোলা কফলানকে কূটনীতিক বার্বি চরিত্রে দেখা যাবে। আনা ক্রুজ কেইন আসবেন বিচারপতি বার্বি হয়ে। ‘ইনসিকিউর’খ্যাত ইসারে অভিনয় করেছেন প্রেসিডেন্ট বার্বির চরিত্রে। এমা ম্যাকিকে দেখা যাবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বার্বির চরিত্রে।

মার্গট রোবি ও রায়ান গসলিং তারা দুজন বার্বি ও কেইন হিসেবে মূল চরিত্রে থাকবেন। কিন্তু এখানেই শেষ নয়; ফ্যাশন পুতুলের জগতে রয়েছে শত শত বার্বি। যেমন সিনেমায় মার্কিন পপ তারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’ চরিত্রে অভিনয় করেছেন।

এ সিনেমা নিয়ে দেশে দেশে তৈরি হয়েছে উন্মাদনা। দর্শক বার্বির পোশাকের সঙ্গে মিলিয়ে সাজসজ্জা করে সিনেমা দেখতে হলে যাচ্ছেন। বিশ্বজুড়ে অনেক তারকাই সিনেমাটি দেখে তাদের ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ বার্বি সাজে নিজেকে হাজির করেছেন সোশ্যাল মিডিয়ায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা