× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নয় দিনে ৭০০ মিলিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১৩:০৫ পিএম

নয় দিনে ৭০০ মিলিয়ন

গত সপ্তাহে বিশ্বজুড়ে নির্মাতা গ্রেটা গারউইগের ‘বার্বি’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির প্রথম দিন থেকেই মার্কেট দখলে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। এরই ধারাবাহিকতায় সপ্তাহ শেষে সিনেমাটি আয় করে নিয়েছে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার; যা এ বছর সাত দিনে হলিউডের যেকোনো সিনেমার সর্বোচ্চ আয়।

বার্বি সিনেমায় মার্গট রবি ও রায়ান গসলিং দুজন বার্বি ও কেইন হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া মার্কিন পপ তারকা ডুয়া লিপা মারমেইড বার্বি চরিত্রে অভিনয় করেছেন। নিকোলা কফলানকে কূটনীতিক বার্বি চরিত্রে দেখা যাবে। আনা ক্রুজ কেইন আসবেন বিচারপতি বার্বি হয়ে। ‘ইনসিকিউর’খ্যাত ইসারে অভিনয় করেছেন প্রেসিডেন্ট বার্বির চরিত্রে। এমা ম্যাকিকে দেখা যাবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বার্বির চরিত্রে।

ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। আইকনিক ডল স্টোরি ‘বার্বি’কে সিনেমায় রূপ দিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা বলেন, ‘ড্রিমহাউসের মতো করে আমরা আরেকটি দুনিয়া বার্বিল্যান্ড তৈরি করতে চেয়েছি। শিশুতোষ ভাব নিয়ে আসার জন্য ঝামেলাও কম হয়নি। খুব উজ্জ্বল গোলাপি রঙ লেগেছে। সবকিছুতেই অনেক বেশি পরিমাণে গোলাপি রঙ লেগেছে। বার্বির এই গোলাপি দুনিয়া তৈরি করতে গিয়ে বাজারের সব গোলাপি রঙই শেষ হয়ে গিয়েছিল।’


মার্গট রোবি ও রায়ান গসলিং তারা দুজন বার্বি ও কেইন হিসেবে মূল চরিত্রে থাকবেন। কিন্তু এখানেই শেষ নয়; ফ্যাশন পুতুলের জগতে রয়েছে শত শত বার্বি। যেমন সিনেমায় মার্কিন পপতারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’ চরিত্রে অভিনয় করেছেন। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা