প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩ ১৫:৫৫ পিএম
ফুটবলের মহারাজা লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায় আছেন বলিউডের গ্রিক দেবতা হৃতিক রোশন। সঙ্গে আছেন প্রিয়তমা সাবা৷
সেখানে থেকেই একাধিক ছবি প্রকাশ করছেন তারা। প্রেমিককে দিলেন বিশেষ তকমাও।
প্রেমিকাকে নিয়ে এখন ছুটি কাটাচ্ছেন হৃতিক। দুজনে আর্জেন্টিনায় গিয়েছেন বেড়াতে। আর সেই সফরের একাধিক ছবিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন হৃতিক প্রেয়সী সাবা। তিনি ইনস্টাগ্রামে হৃতিক এবং তার দুটো সেলফি পোস্ট করেন। তাদের আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের একটি রেস্তোরাঁয় বসে থাকতে দেখা যাচ্ছে।
হৃতিকের একটি সিঙ্গেল ছবিও পোস্ট করেন সাবা। সেখানে তাকে সামনে খাবার নিয়ে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। অভিনেতার পরনে কালো টিশার্ট এবং টুপি। প্রেমিকের এই ছবি শেয়ার করে সাবা লেখেন, 'আমার হিপো হার্ট'। হৃতিকের সামনে একটি প্লেটে একটা বড় কেক এবং একটি গ্লাসে কফি জাতীয় পানীয় রাখা ছিল। আরেকটি ছবিতে তাদের দুজনকে একসঙ্গে শীত পোশাক পরে দেখা যায়।
হৃতিক এবং সাবা বিগত বেশ কয়েক বছর ধরে প্রেম করছেন। সুজান খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরই সাবার সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। অন্যদিকে তার প্রাক্তন তথা প্রথম স্ত্রীও সিঙ্গেল নন, তিনিও মডেল অ্যালি গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে সুজানের সঙ্গে হৃতিকের যতই আইনি বিচ্ছেদ হোক তারা এখনও ভীষণ ভালো বন্ধু। আদতে তারা চারজনই ভীষণ ভালো বন্ধু। মাঝে মধ্যেই তারা একসঙ্গে সময় কাটান। তারা দুজনই মিলেই তাদের দুই সন্তানকে মানুষ করছেন।
তাদের দুই ছেলের নাম রিহান এবং রিদান। হৃতিক মাঝে মাঝে প্রেমিকা এবং দুই ছেলেকে নিয়ে বেড়াতে যান।