× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপান্তরকামী মা হয়ে ফিরছেন সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২ ১৫:৩২ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২২ ১৫:৩৯ পিএম

রূপান্তরকামী মা হয়ে ফিরছেন সুস্মিতা সেন

অনেকদিন ধরেই পর্দার বাইরে ভারতের সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। অভিনয় নিয়ে আলোচনায় না থাকলেও, ব্যক্তিজীবন দিয়ে বেশ আলোচনায় বি-টাউনের এ সুন্দরী। এবার অভিনয়ে ফেরার পালা। তবে বড় পর্দায় নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম ওটিটিতে ওয়েব সিরিজে অভিনয় দিয়ে ফিরছেন তিনি। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আর্যা’র তৃতীয় সিজনের প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। 

‘আর্যা’ ছাড়াও ভারতের বড় একটি  প্রযোজনা সংস্থার একটি ওয়েব সিরিজের নাম ভূমিকায় দেখা যাবে সুস্মিতাকে। এটি একটি আত্মজীবনী হতে যাচ্ছে, যেখানে তিনি ভারতের মহারাষ্ট্রের ট্রান্সজেন্ডার আন্দোলনের প্রধান মুখ গৌরী সবন্তের ভূমিকায় অভিনয় করবেন। 

সিরিজটি নিয়ে এখন আলোচনা তুঙ্গে। ইতোমধ্যে সুস্মিতাও নিজেকে এই চরিত্রের জন্য প্রস্তুত করতে শুরু করেছেন। আশা করা হচ্ছে ওয়েব সিরিজের এ চরিত্রটি সাবেক বিশ্বসুন্দরীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে ভূমিকা রাখবে। 

ওয়েব সিরিজটি পরিচালনার দায়িত্বে দেখা যাবে মারাঠি পরিচালক রবি যাদবকে। এরইমধ্যে সিরিজটির একটি লুকও প্রকাশ হয়েছে, যেখানে সুস্মিতাকে দেখা গেছে।

রূপান্তরকামী গৌরী সবন্ত ২০০১ সালে এক যৌনকর্মীর কন্যাসন্তানকে দত্তক নিয়ে ভারতসহ গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেন। তিনি সেই কন্যাসন্তানের নাম রেখেছিলেন ‘গায়েত্রী’। সেসময় তাকে ‘ভারতের প্রথম রূপান্তরকামী মা’র উপাধি দেওয়া হয়েছিল। তার জীবনে ঘটে যাওয়া এমন সব ঘটনা নিয়েই এগিয়ে যাবে ‘আর্যা’ ওয়েব সিরিজটি। 

সূত্র : বলিউড হাঙ্গামা


প্রবা/এমএএম/এলএ/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা