প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৫:২৮ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৭:৩৮ পিএম
দেশের জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন। বেশ কিছুদিন ধরেই ভারতের বিভিন্ন শহরে ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। সেখান থেকে দেশে এসেই সুখবরের বার্তা দিলেন। ঢালিউডের সুপার স্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউডের নায়িকাকে দেখা যাবে। এমনটাই জানালেন তিনি।
নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আপনারা সবাই জানেন ফেসবুকে আমি একটি পোস্ট করেছিলাম। জানতে চেয়েছিলাম আমার আগামী প্রোজেক্টে শাকিব খানের বিপরীতে বলিউডের কোনো নায়িকাকে দর্শক দেখতে চায়। পোস্টে অনেকেরই নাম ছিল। সেই নামগুলো থেকে আমরা শাকিব খানের বিপরীতে জেরিন খানকে পছন্দ করেছি। তার সঙ্গে সব ধরনের কথা বার্তা সম্পন্ন এখন প্রযোজক থেকে নিশ্চিত করলেই জেরিন খানের নাম অফিসিয়াল ঘোষণা দেব।’
আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। শাকিব খানের নতুন এ সিনেমার নাম ‘দরদ’।
শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে।