× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বরে আসছে এমা স্টোনের পোর থিংস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৫:০৮ পিএম

ডিসেম্বরে আসছে এমা স্টোনের পোর থিংস

হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। এ বছর এখন পর্যন্ত তার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে বছরের শেষ মাসে তার নতুন সিনেমা ‘ পোর থিংস’ মুক্তি পাবে; যা নিয়ে এখনই প্রচারে ব্যস্ত ‘জম্বিল্যান্ড’ খ্যাত এই অভিনেত্রী।

পোর থিংস সিনেমাটি আগের ঘোষণা অনুযায়ী ৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সিনেমাটি মুক্তির আগে ভেনিসসহ বেশকিছু উৎসবে প্রদর্শনীর জন্য পাঠানো হবে। তাই আপাতত সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাচ্ছে না বলে হলিউডভিত্তিক গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টারকে জানান গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমস।

তিনি বলেন, ‘সিনেমাটি আমরা মুক্তির আগে বিভিন্ন প্রদর্শনীতে পাঠাব। এ ছাড়া সিনেমার প্রচারে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ভ্রমণ করতে হবে। সবকিছু মিলিয়ে আমরা সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি দিতে পারছি না। তবে বছরের শেষ মাসে মুক্তি দেওয়া হবে পোর থিংস।’

সায়েন্স, ফ্যান্টাসি ও ড্রামা ধাঁচের এ সিনেমা সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে।

এলিমেন্ট প্রডাকশনের প্রযোজনায় সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এমা স্টোন ও মার্ক রফেলোকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উইলিয়াম ডিফো, র‍্যামি ইউসুফ, জেরর্ড ক্যার্মিসেল, ক্রিস্টোফার অ্যাবোট, মার্গারেট কুয়েলি, ক্যাথরিন হান্টার, সুজা বেম্বা ও ওয়েন ব্রেট। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

প্রসঙ্গত, ২০১৮ সালের আলোচিত চলচ্চিত্র দ্য ফেভারিটে ল্যান্থিমসের পরিচালনায় কাজ করেছিলেন এমা স্টোন। সিনেমাটি ১০টি অস্কার মনোনয়ন পেয়েছিল। স্টোন ও র‌্যাচেল ওয়েজ উভয়েই সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। অলিভিয়া কোলম্যান রানী অ্যানের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। এ ছাড়া তার অর্জনের তালিকায় রয়েছে ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা