× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরিয়ানের তৃতীয় মিশন ‘ফ্লাইট ২২৭’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৫:০৫ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৫:২৪ পিএম

আরিয়ানের তৃতীয় মিশন ‘ফ্লাইট ২২৭’

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ‘নেটওয়ার্কের বাইরে’ এবং ‘উনিশ ২০’ শিরোনামে ওয়েব ফিল্ম নির্মাণ করে দর্শক মহলে ব্যাপক সাড়া পান তিনি। এবার নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন। নাম ‘ফ্লাইট ২২৭’। যার কাহিনী এগোবে জার্নি, সম্পর্ক ও ট্র্যাজেডির মধ্য দিয়ে। সিনেমাটির গল্প, চিত্রনাট্য আর সংলাপ নির্মাতা নিজেই লিখেছেন।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওয়েব ফিল্মটির পোস্টার প্রকাশ করেন মিজান। ছবিতে দেখা যায় খোলা জমির মধ্যে একটি বিধ্বস্ত বিমান পড়ে আছে। যেখান থেকে ধোঁয়া উড়ছে। ছবি দেখে বোঝাই যায় বিমান দুর্ঘটনা নিয়ে ওয়েব সিরিজটির গল্প।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘জীবন হঠাৎ থমকে যায়!’ এটি থেকে সহজেই বোঝা যাচ্ছে, এবারের গল্পটি বিমান দুর্ঘটনার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে। ‘ফ্লাইট ২২৭’ প্রসঙ্গে গণমাধ্যমকে আরিয়ান বলেন, ‘এটা একসঙ্গে অনেকগুলো গল্প বলবে।’

কখনও সম্পর্কের, কখনও প্রেমের, কখনও বন্ধুত্বের আবার কখনও ক্রাইসিসের গল্প। এটা মূলত একটা জার্নির গল্প। কী জার্নি, কোথায় জার্নি, এই জার্নির শুরু কোথায় শেষ কোথায়Ñ সব জানা যাবে সিনেমায়। ওয়েব ফিল্মে কাস্টিং, শুটিং কিংবা মুক্তির তারিখ; কিছুই বলতে নারাজ আরিয়ান।

তবে জানা গেল, ওয়েব ফিল্মটি বঙ্গ বিডিতে মুক্তি পাবে।

মিজানুর রহমান আরিয়ান তার নাট্যপরিচালনার কর্মজীবন শুরু করেন ‘তুমি আমি সে’ নাটকের মধ্য দিয়ে। এর পর থেকে তিনি অর্ধ শতাধিকেরও বেশি নাটক নির্মাণ করেন। তার বেশ কয়েকটি নাকট জনপ্রিয় এবং ব্যবসা সফল নাটক হিসেবে পরিচিতি লাভ করে। তার মধ্যে ‘বড় ছেল’ ও ‘মি. অ্যান্ড মিসেস’ বেশ সাড়া ফেলেছে। তিনি মূলত তার নাটকের মাধ্যমে ভালোবাসার প্রতিচ্ছবি এবং মধ্যবিত্ত পরিবারের অবস্থা ইত্যাদি দর্শকদের মাঝে তুলে ধরেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা