× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরব সাগরের তীরে ৪৮ কোটিতে ফ্ল্যাট কিনলেন মাধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২ ১৫:২০ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২২ ১৬:০৪ পিএম

আরব সাগরের তীরে ৪৮ কোটিতে ফ্ল্যাট কিনলেন মাধুরী

বি-টাউনের বড় নাম মাধুরী দীক্ষিত। হিন্দি সিনেমা দেখেন কিন্তু তার অভিনয়, নৃত্যে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। বিয়ের পর দীর্ঘদিন অভিনয় ও মিডিয়া থেকে দূরে থাকলেও এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা এবং ওটিটি দিয়ে সংবাদের শিরোনাম হওয়া বলিউডের কিংবদন্তি এই অভিনেত্রী এবার ফ্ল্যাট কিনে খবরের শিরোনামে।

মুম্বাইয়ের লোয়ার প্যারেল এলাকার বিলাসবহুল ভবনের ৫৩ তলায় অবস্থিত একটি ফ্ল্যাট কিনেছেন মাধুরী। যার দাম ভারতীয় মূল্যে ৪৮ কোটি রুপি। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই ফ্ল্যাটটির সঙ্গে সাতটি গাড়ির পার্কিং পেয়েছেন মাধুরী। ১০ একরের বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে অ্যাপার্টমেন্ট ভবনটি। এর আয়তন ৫,৩৮৪ স্কয়ার ফিট। এখানে ভারতের  অভিজাত পরিবারের বসবাস।  

এ ছাড়া ওই অ্যাপার্টমেন্টের অংশ হিসেবে ফুটবল মাঠ, সুইমিং পুল, জিম, স্পা সবই রয়েছে। তবে সবচেয়ে বড় পাওনা আবাসনটির ৫৩ তলায় বসলেই দেখা যায় আরব সাগর। 

মাধুরী সেপ্টেম্বরে এই ফ্ল্যাটি কেনার বিষয়ে চুক্তিনামায় সই করেন। 


প্রবা/এসএস/এলএ/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা