× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোলানের সমালোচনায় এমিলি ব্লান্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৫:০৯ পিএম

নোলানের সমালোচনায় এমিলি ব্লান্ট

বিশ্বজুড়ে ২১ জুলাই মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। সিনেমাটি নিয়ে দর্শকের উন্মাদনা এখন তুঙ্গে। বিশ্বের বড় বড় চলচ্চিত্র সমালোচকরা ছবিটি দেখে অভিভূত। অনেকেই এটিকে নোলানের সেরা সৃষ্টি বলছেন। তবে সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী এমিলি ব্লান্ট নির্মাতার সমালোচনা করে আলোচনার জন্ম দিয়েছেন।

সম্প্রতি এমিলি হলিউডভিত্তিক একটি গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকার দেন। সেখানে তিনি তার চরিত্র নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারের একপর্যায়ে নোলানের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, “কোনো সন্দেহ ছাড়াই ‘ওপেনহেইমার’ সিনেমাটি আমার ক্যারিয়ারের সেরা সিনেমার মধ্যে একটি। এমন একটি কালজয়ী প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে অবশ্যই আমি গর্বিত। তবে নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার একদমই ভালো নয়। সিনেমার শুটিং চলাকালে নোলানের সঙ্গে আমার বেশকিছু বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। যার কারণ ছিল আমার শারীরিক অসুস্থতা। তাকে আমি বোঝাতে পারিনি নারীদের কিছু সমস্যা থাকে যেগুলো একজন নারীকে শারীরিকভাবে দুর্বল করে দেয়। বিষয়টি তাকে জানানোর পরও সে আমাকে সহযোগিতা না করে আমার ওপর ক্ষিপ্ত হয় এবং আমাকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্ট্যান্ড করতে বাধ্য করেন। পরবর্তী সময়ে আমার হাসপাতালেও যেতে হয়।” 

সিনেমায় এমিলি ব্লান্টের চরিত্রের নাম ক্যাথরিন কেটি ওপেনহেইমার। ওপেনহেইমারের স্ত্রীর চরিত্র এটি। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ‘ওপেনহেইমার’ সিনেমাটি আয় করেছে ১৭৪ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বজুড়ে চলছে ভূয়সী প্রশংসা। 

মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহেইমার পারমাণবিক বোমার জনক। তার জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহেইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করেই সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।

ওপেনহেইমারের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা কিলিয়ান মারফি। এ ছাড়া আছেন হলিউডের জনপ্রিয় তারকা রবার্ট ডাউনি জুনিয়র ও ম্যাট ডেমন। রয়েছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পাগ, ক্যাসে অ্যাফ্লেক, জশ হার্টনেটসহ অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা