× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচারণায় সরব মাসুদ রানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৪:৪২ পিএম

প্রচারণায় সরব মাসুদ রানা

‘আমরা আমাদের স্বপ্ন পূরণের খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের স্বপ্নের পুরুষ আমাদের হিরো মাসুদ রানাকে আমরা সারা বিশ্বে হাজির করতে যাচ্ছি। বাংলা চলচ্চিত্রকে বিশ্ব জনতার কাছে নিতে যাচ্ছি। শুরু হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের এক নতুন যাত্রা। সারা বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে MR9 (মাসুদ রানা)’Ñ এভাবেই পোস্টার প্রকাশ করে নিজের নতুন সিনেমার প্রচারণায় শামিল হলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। 

তিনি মঙ্গলবার ফেসবুকে পোস্টার পোস্ট করে ঘোষণা দেন ট্রেলার প্রকাশের। জাজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখা যাবে ট্রেলারটি।

এর আগে আলোচনায় এসেছে সিনেমাটির পোস্টার। সেখানে মাসুদ রানা চরিত্রে এবিএম সুমনের রহস্যময়, সূক্ষ্ম চাহনি আর ঘাড় ঘুরিয়ে তাকানোর পোস্টারটি পাচ্ছে দর্শকের বাহবা। ‘এমআর-৯’ নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর।

সিনেমাটি নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং সিনেমা বলা যায় এটা। এটি করতে গিয়ে অভিজ্ঞতাও বেশ হয়েছে। আমিসহ অনেকের শৈশবের নায়ককে বড়পর্দায় নিয়ে আসার এই প্রজেক্টে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ ও গর্বিত। সিনেমাটি আপনাদের (দর্শক) জন্য এবং এটি এখন একটি জাতির জন্য ইতিহাস।’

সিনেমায় এবিএম সুমন ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, হলিউডের মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো, ভারতীয় সাক্ষী প্রধানসহ অনেকে।

কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে ‘এমআর-৯’। ‘ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। নির্মাতা আসিফের সঙ্গে এর চিত্রনাট্য তৈরি করেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। সিনেমার সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ।

২৫ আগস্ট বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এটি ইংরেজি ভাষায় শুটিং হয়েছে। পরে বাংলায় ডাবিং হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা