× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রদর্শিত হলো মহাজনের নাও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১২:৫২ পিএম

প্রদর্শিত হলো মহাজনের নাও

নৃত্যশৈলীর দুই দিনব্যাপী বর্ষা উৎসব চলছে। ‘উৎসব সভা মাঝে শ্রাবণের বীণা বাজে’ শিরোনামের এই আয়োজনে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো গীতিনৃত্যনাট্য ‘মহাজনের নাও’। গেল ২১ জুলাই নাটকটির ২৬তম প্রদর্শনী হয়েছে।

২০১৪ সালে এ নাটকের প্রথম মঞ্চায়নের পর দেশে-বিদেশে ২৫টি প্রদর্শনী হয়। ২১ জুলাই ২৬তম প্রদর্শনীতে ৯৭ মিনিটের নৃত্যনাট্যটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়।

সিলেট শহরের রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে নৃত্যনাট্যের আয়োজনে সিলেট শহরের প্রায় ৭০০ দর্শক মুগ্ধ হয়ে নাটকটি উপভোগ করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেনÑ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জসওয়াল, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, কর্নেল (অব.) মোহাম্মদ আবদুস সালাম (বীর প্রতীক), অ্যাডভোকেট এ.ইউ. শহীদুল ইসলাম শাহীন, সিলেট সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম। আবৃত্তিকার সুকান্ত গুপ্তের সঞ্চালনায় নাটকটি নিয়ে কথা বলেন পরিচালক নীলাঞ্জনা যূঁই ও নাট্যকার শাকুর মজিদ।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা