× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফারুকীর প্রযোজনায় রাফির সিনেমা!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১২:৪৯ পিএম

ফারুকীর প্রযোজনায় রাফির সিনেমা!

দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাণশৈলী দিয়ে অনেক আগেই নিজের জাত চিনিয়েছেন তিনি। এবার প্রযোজনায় দেখা যাবে তাকে। যেখানে পরিচালকের ভূমিকায় দেখা যাবে আরেক মেধাবী নির্মাতা রায়হান রাফিকে।

দেশের সিনেমা পাড়ায় অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল ফারুকীর প্রযোজনায় সিনেমা নির্মাণ করবে রাফি। এ বিষয়ে ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই আমার একটি পরিকল্পনা ছিল। খুব শিগগিরই সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে একটু অপেক্ষা করতে হবে। আগামী ৩ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সবকিছু খোলাসা করা হবে। তবে গুঞ্জন যা রটে তার কিছু তো ঘটে’ এ সময় রাফির পরিচালনায় তার নতুন সিনেমার নাম জানতে চাইলে রাফির প্রশংসা করে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখনই কিছু বলতে চাই না। তবে বড় কিছু আসছে এটা সত্যি। রাফি বর্তমান সময়ের একজন মেধাবী নির্মাতা। তার সঙ্গে সবাই কাজ করতে চায়। তবে যাই হবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে।’

রাফি বর্তমানে তার ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রচারণায় কলকাতায় অবস্থান করছেন। তার সঙ্গে সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করা আফরান নিশো ও তমা মির্জাও সেখানে অবস্থান করছেন। গত শুক্রবার ‘সুড়ঙ্গ’ পশ্চিমবঙ্গের ৩১টি হলে একযোগে মুক্তি পেয়েছে। প্রথম দুই দিন সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া পেয়েছে।

প্রসঙ্গত, আফরান নিশো-তমা মির্জা ছাড়া ‘সুড়ঙ্গ’-এ আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। পশ্চিমবঙ্গে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

এদিকে গেল ১০ মার্চ উত্তর আমেরিকার দুটি দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত নতুন ছবি ‘শনিবার বিকেল’। দুই দেশের ৭১টি সিনেমা হলে প্রদর্শিত হয় সিনেমাটি। তবে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি এখনও মুক্তি পায়নি। 

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং। সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা