প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১২:৪১ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৩:৩৩ পিএম
নিউইয়র্ক থেকে ঢাকার মঞ্চে তৌকীর আহমেদের নির্দেশিত নাটক ‘তীর্থযাত্রী’ গত মার্চে সফলতার সঙ্গে মঞ্চায়ন করা হয়। দেশে এসে ৮ জুন নাটকটির মহড়া শুরু করেন, এক দিনের সফল ক্যাম্প, ওয়ার্কশপসহ মহড়া শেষে মঞ্চে আনার সার্বিক প্রস্তুতি চলছে।
আসছে ২, ৩ ও ৪ আগস্ট শিল্পকলা একাডেমির মূল মঞ্চে এটির প্রদর্শনী হবে বলে নির্দেশক নিশ্চিত করেছেন। তৌকীর আহমেদ নাট্যকেন্দ্র দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। এটি নাট্যকেন্দ্রের ১৬তম প্রযোজনা। নাটকটি লিখেছেন হুমায়ুন কবির আর নাট্যরূপ দিয়েছেন হুমায়ুন কবির ও তৌকীর আহমেদ।
তৌকীর আহমেদ এর আগে দর্শকনন্দিত ‘হয়বদন’, ‘প্রতিসরণ’ এবং নিউইয়র্কে ‘ইচ্ছামৃত্যু’ নাটকের মঞ্চায়ন করেছেন, যা এখনও নাট্যপ্রেমীদের মনে দাগ কেটে আছে।