× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে স্বপ্ন পূরণ হলো আয়ুষ্মান খুরানার!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২ ১৫:৫০ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২২ ১৬:৫৪ পিএম

অবশেষে স্বপ্ন পূরণ হলো আয়ুষ্মান খুরানার!

ছোটবেলায় মানুষ কত কিছুই না হওয়ার স্বপ্ন দেখে। কেউ চায় পাইলট হতে, কেউ ইঞ্জিনিয়ার, আবার কারও স্বপ্ন থাকে ডাক্তার হয়ে মানুষের সেবা করার। তেমনই এক স্বপ্ন ছিল বলিউড অভিনেতা-গায়ক আয়ুষ্মান খুরানার।

তিনি ডাক্তার হতে চেয়েছিলেন। বাস্তবে সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। তবে অভিনয়ের মাধ্যমে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন তিনি।

আয়ুষ্মান খুরানার নতুন সিনেমার নাম ‘ডক্টর জি’। এ সিনেমায় তিনি একজন অর্থোপেডিক চিকিৎসক। তবে পরবর্তীকালে তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়ে যাবেন। যেখানে দেখা যাবে ডাক্তার হওয়ার সময়কার জীবনের নানা চড়াই-উতরাই।

নিজের চরিত্রটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে খুরানা বলেন, ‘আমি জীবনে ডাক্তার হতে চেয়েছিলাম। কেউ আমার এ স্বপ্ন সম্পর্কে জানে না। আমি ১১তম ও ১২তম পদার্থবিদ্যা, রসায়ন এবং বায়োলজিতে চেষ্টা করেছিলাম। পিএমটি পরীক্ষাও দিয়েছি। তবে বাস্তব জীবনে ডাক্তার না হতে পারলেও ফিল্মে অন্তত ডাক্তার হয়েছি। এটাই আমার জন্য আনন্দের।’

এর আগে ডক্টর জি সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসে। যেখানে তার চরিত্রটি বেশ প্রশংসিত হয়। এ সিনেমায় আয়ুষ্মান খুরানা ছাড়া আরও অভিনয় করেছেন রাকুল প্রীত সিং, শেফালি শাহের মতো তারকারা।

সিনেমাটিতে ‘ও সুইটি সুইটি’ নামে একটি গানে কণ্ঠও দিয়েছেন এই অভিনেতা।

ডক্টর জি সিনেমাটি পরিচালনা করেছেন অনুভূতি কশ্যপ। জানা যায়, এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৪ অক্টোবর।

সূত্র : বলিউড হাঙ্গামা


প্রবা/এমএএম/এলএ/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা