× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই যুগে তৌকির-বিপাশা জুটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৪:১৮ পিএম

দুই যুগে তৌকির-বিপাশা জুটি

বাংলাদেশের অন্যতম খ্যাতিমান দুই অভিনয়শিল্পী তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। পর্দায় এই জুটি যেমন দর্শকদের নজর কেড়েছে তেমনি বাস্তবেও অনন্য উদাহরণ তৈরি করেছে। আজ ২৩ জুলাই এই তারকা জুটির ২৪তম বিবাহবার্ষিকী। 

তৌকির আহমেদ বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক অর্জন করেন। তবে অভিনয়ের প্রতি আলাদা ভালোলাগা কাজ করায় পড়াশুনা করেছেন অভিনয় আর চলচ্চিত্র নিয়েও। আট দশকে নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তৌকির। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা বাবা আবুল হায়াতের পথ অনুসরণ করে নয়ের দশকে অভিনয় জগতে পা রাখেন বিপাশা হায়াত। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি টান অনুভব করায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করেন গুণী এ অভিনেত্রী।

নব্বইয়ের দশকে একসঙ্গে অনেক কাজ করতে শুরু করেন তৌকির-বিপাশা জুটি। সহশিল্পীর সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম, ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে। ওই সময় টিভি পর্দায় তারা হয়ে ওঠেন জনপ্রিয় জুটি।

 তাদের ভালোবাসার সম্পর্ক গভীরতা লাভ করে ১৯৯৯ সালে। ওই বছরের জুলাইয়ের ২৩ তারিখে অর্থাৎ আজকের এই দিনে অভিনেত্রী বিপাশা হায়াতকে বিয়ে করেন তৌকির।

 ক্যারিয়ারে জীবনে তারা যেমন সফল তেমনি তারা সফল ব্যক্তিগত জীবনেও। সন্তান, সংসার সামলিয়েছেন সুনিপুণ হাতে। এ তারকা জুটির সংসারে রয়েছে এক মেয়ে আরিশা আহমেদ ও এক ছেলে আরীব আহমেদ।

 দেখতে দেখতে বিবাহিত জীবনে একসঙ্গে ভালোবাসার দুই যুগ পার করলেন জনপ্রিয় এ তারকা জুটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা