× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মৌনী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৪:০৯ পিএম

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মৌনী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় ৯ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে ঠিক কী ধরনের রোগের কারণে হাসপাতালে তাকে ৯ দিন কাটাতে হয়েছিল, তা জানাননি অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে মৌনী লেখেন, ‘হাসপাতালে ৯ দিন কাটালাম। এই সময়ে চারপাশে যা দেখেছি, তার থেকে অনুভব করেছি অনেক বেশি। অবশেষে আমি বাড়ি ফিরেছি, এটা বলতে পেরেও ভালো লাগছে। আস্তে আস্তে সুস্থ হচ্ছি। প্রিয়জনদের কাছে ফিরতে পেরে ভালো লাগছে। আমি আমার প্রিয় বন্ধুদের ধন্যবাদ জানাই, যারা ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আমার যত্ন নিয়েছেন, আমাকে শুভেচ্ছাবার্তা ও ভালোবাসা পাঠিয়েছেন। তোমাদের সবাইকে খুব ভালোবাসি।’

স্বামী সূরজের উদ্দেশ্যে লিখেছেন,‘তোমার মতো আর একজনও নেই। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ।

তার হাত ধরে রয়েছেন এক প্রিয়জন। কখনো পোষ্যের কাছে, কখনো আবার অনলাইনে লুডো খেলে হাসপাতালে সময় কাটিয়েছেন অভিনেত্রী। এই কঠিন সময়ে তার পাশে ছিলেন স্বামী সূরজ নাম্বিয়ার।

নাগিন সিরিয়াল দিয়ে জনপ্রিয়তা পাওয়া মৌনী এখন দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডে। ছোটপর্দার পরিচিত মুখ এখন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ‘তুম বিন-২’, ‘কেজিএফ’-এর মতো সিনেমার গানে কোমর দুলাতে দেখা গিয়েছে তাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা