× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেটফ্লিক্সে ‘ডেপ ভার্সেস হার্ড’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৩:৩৪ পিএম

নেটফ্লিক্সে ‘ডেপ ভার্সেস হার্ড’

হলিউডের মেগাস্টার জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের দাম্পত্য জীবন নিয়ে কম জল ঘোলা হয়নি। সিনেমার থেকেও বেশি নাটকীয়তা নিয়ে তাদের বিচ্ছেদ হয়ে যায়; যা নিয়ে আগ্রহের কমতি নেই ডেপ ভক্তদের। সেই তুমুল আগ্রহকে সামনে রেখেই নির্মিত হতে যাচ্ছে ডকুমেন্টারি সিরিজ। সম্প্রতি স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করেছে। যেখানে এই দুই তারকার বিবাদ উঠে আসবে ওটিটির পর্দায়।

সম্প্রতি ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করেছে নেটফ্লিক্স। এতে উঠে আসবে জনি ও অ্যাম্বারের মধ্যে চলা আদালতের মামলার খুঁটিনাটি এবং দুই তারকার মধ্যকার দীর্ঘস্থায়ী বিরোধগুলো। তথ্যচিত্রে গুরুত্ব দেওয়া হবে বিশ্বে বিচার সম্প্রচারের প্রভাব, চূড়ান্ত রায়ের ওপর অনলাইন মিডিয়া কাভারেজ এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ার দিকে।

জানা গেছে, ‘ডেপ ভার্সেস হার্ড’ তিন পর্বের ডকুমেন্টারি সিরিজটি চলতি বছরের ১৬ আগস্ট মুক্তি পাবে। তবে যুক্তরাজ্যে কবে মুক্তি পাবে সে ব্যাপারে এখনও কোনো ঘোষণা আসেনি।

হলিউডের সবচেয়ে আলোচিত ঘটনায় নির্মিত নতুন এই তথ্যচিত্রের পরিচালক ও নির্বাহী প্রযোজক হলেন এমা কুপার। তিনি ‘দ্য মিস্ট্রি অব মেরিলিন মনরো : দ্য আনহার্ড টেপ’ এবং সেই সঙ্গে ‘ম্যাডেলিন ম্যাককান’ এবং ‘বিক্রম: যোগী’, ‘গুরি’, ‘প্রিডেটর’-এর মতো কাজের জন্য সুপরিচিত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা