প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৬:৫৮ পিএম
এক সপ্তাহ আগে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পারিজমান কিংবদন্তি কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত ১৩ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। মৃত্যুর এক সপ্তাহ পড়ে শুক্রবার (২১ জুলাই) তার পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর মৃত্যুর খবর হলিউড চিত্তিক বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত হয়। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
জোসেফিন চ্যাপলিন ১৯৪৯ সালের ২৮ মার্চ ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। চার্লি চ্যাপলিন এবং তার স্ত্রী ওনা ও’নিলের তৃতীয় সন্তান ছিলেন। জোসেফিনরা ছিলেন ৮ ভাই বোন। প্রসঙ্গত, চার্লি চ্যাপলিন মোট চারবার বিয়ে করেছিলেন। ওনা ও’নিল ছিলেন সর্বশেষ স্ত্রী।
বাবার পথ অনুসরণ করে খুব কম বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন জোসেফিন চ্যাপলিন। বাবা চার্লি চ্যাপলিনের ১৯৫২ সালে তৈরি ‘লাইমলাইট’ চলচ্চিত্র দিয়েই তার হাতেখড়ি হয়েছিল।