× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণার মামলা করলেন বিবেক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৬:৪৭ পিএম

প্রতারণার মামলা করলেন বিবেক

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়।  প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন তিনি। ১ কোটি ৫৫ লাখ রুপি প্রতারণার অভিযোগে (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৪ লাখ টাকার বেশি) বুধবার (১৯ জুলাই) এমআইডিসি থানায় চলচ্চিত্র প্রযোজক সঞ্জয় সাহা, তার মা নন্দিতা সাহা এবং রাধিকা নন্দার নামে এ মামলা দায়ের করেন তিনি ও তার স্ত্রী প্রিয়াঙ্কা। বলিউড ভিত্তিক বেশকিছু গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করেছে।

মামলার এজাহারের বরাত দিয়ে বলিউড হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০১৭ সালে ওবেরয় অর্গানিক নামে একটি কোম্পানি চালু করেন বিবেক ওবেরয়। প্রতিষ্ঠানটি খুব ভালো না চলায়, এর অংশীদার করেন ৩ অভিযুক্তকে। তারপর পুরোনো ব্যবসা বাদ দিয়ে আনন্দিতা এন্টারটেইনমেন্ট নামে ইভেন্ট ব্যবসা শুরু করেন। ২০২০ সালের জুলাইয়ে এ বিষয়ে তাদের চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী বিবেক তার সমস্ত শেয়ার নতুন কোম্পানির নামে হস্তান্তর করে দেন। দুই বছর পার হওয়ার পর এ অভিনেতা বুঝতে পারেন, নতুন প্রতিষ্ঠানের নাম করে যে অর্থ নেওয়া হয়েছে, তা অভিযুক্তরা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।  

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা