× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমাটিক যুদ্ধে বার্বি-ওপেনহাইমার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৪:২০ পিএম

সিনেমাটিক যুদ্ধে বার্বি-ওপেনহাইমার

হলিউডের এ বছরের সবচেয়ে বড় সিনেমাটিক যুদ্ধ শুরু হয়েছে। বিশ্বব্যাপী একসঙ্গে মুক্তি দেওয়া হয়েছে ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মার্ফির ‘ওপেনহাইমার’ ও মার্গট রবির ‘বার্বি’।

সিনেমা দুটি পরিচালনায়ও দেখা যাবে এ যুদ্ধ। ক্রিস্টোফার নোলান পরিচালনা করেছেন ওপেনহাইমার আর ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা বার্বি পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। দুটি সিনেমাই শুক্রবার ২১ জুলাই মুক্তি দেওয়া হয়। সিনেমা দুটির অগ্রিম টিকিট মুক্তির আগেই শেষ হয়ে যায় বলে দাবি হলিউড রিপোর্টারের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্বি নির্মাতা বলেন, ‘ড্রিমহাউসের মতো আমরা আরেকটি দুনিয়া বার্বি ল্যান্ড তৈরি করতে চেয়েছি।’

অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি ওপেনহাইমার পারমাণবিক বোমার বিপ্লবী সৃষ্টি এবং এর উৎক্ষেপণের পরের গল্প বলবে দর্শকদের।

বার্বি সিনেমায় মার্গট রবি ও রায়ান গসলিং দুজন বার্বি ও কেইন হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া মার্কিন পপ তারকা ডুয়া লিপা মারমেইড বার্বি চরিত্রে অভিনয় করেছেন। নিকোলা কফলানকে কূটনীতিক বার্বি চরিত্রে দেখা যাবে। আনা ক্রুজ কেইন আসবেন বিচারপতি বার্বি হয়ে। ‘ইনসিকিউর’খ্যাত ইসা রে অভিনয় করেছেন প্রেসিডেন্ট বার্বির চরিত্রে। এমা ম্যাকিকে দেখা যাবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বার্বির চরিত্রে।

সিনেমায় আরও দেখা যাবে এমারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককিনন, মাইকেল সেরা, আমেরিকা ফেরেরা, কনর সুইনডেলসকে। আর ধারা বর্ণনা শোনা যাবে ডেম হেলেন মিরেনের কণ্ঠে।

এদিকে জে. রবার্ট ওপেনহাইমারের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে বিশ্বজুড়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। জে. রবার্ট ওপেনহেইমার ছিলেন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিদ, যিনি পারমাণবিক বোমার জনক হিসেবে স্বীকৃত।

ক্রিস্টোফার নোলান রচিত ও পরিচালিত চলচ্চিত্রটি কাই বার্ড এবং মার্টিন জে শেরউইনের ‘আমেরিকান প্রমিথিউস-এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সিলিয়ান মারফি। আরও রয়েছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পুগ, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, রামি মালেক ও বেনি সাফডির মতো তারকা।

সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা