× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের চাপে তামান্না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৪:০১ পিএম

বিয়ের চাপে তামান্না

দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। কাজের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝেই আলোচনায় আসেন এই অভিনেত্রী। সম্প্রতি জানা যায়, বিয়ের চাপে আছেন তামান্না। তাকে বাসা থেকে বিয়ের জন্য বেশ জোর চাপ দেওয়া হচ্ছে। ভারতীয় এক গণমাধ্যমে তামান্না বলেন, ‘বাসায় থেকে আমাকে বিয়ের জন্য বেশ চাপ দেওয়া হচ্ছে। আমার মা চাচ্ছেন শিগগিরই বিয়ের পিঁড়িতে বসি। এদিকে তামান্না ভাটিয়া নাকি জমিয়ে প্রেম করছেন গাল্লি বয়খ্যাত বিজয় ভার্মার সঙ্গে। তারা কেন বিয়ে করছেন না, সে নিয়েই তামান্নার মা বিয়ের চাপ দিয়ে যাচ্ছেন।’

কিছুদিন আগে তামান্না সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, তার শত খুশির কারণ বিজয়। বিমানবন্দর থেকে শুরু করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচা, সব জায়গায়ই একসঙ্গে দেখা যাচ্ছে এই জুটিকে। নেটিজেনরাও দাবি করছে, এই জুটি কেন এখনও বিয়ে করছেন না।

এদিকে তামান্না-বিজয় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে বলিউডে খবর চাউর হয়েছে। 

‘লাস্ট স্টোরিজ-২’-এর সেটে একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন বিজয় ও তামান্না। বিজয়ের জন্যই নিজের ১৮ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রতিজ্ঞা ভেঙে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী। এই মুহূর্তে তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষা সর্বত্র। 

কবে চার হাত এক হবে বিজয়-তামান্নার? তামান্না এ নিয়ে মুখ খোলেননি। তামান্নার সঙ্গে প্রেমের বিষয়টি এড়িয়ে গেলেও বিয়ে নিয়ে বিজয় জানান, ‘আমি মারওয়াড়ি পরিবারের ছেলে। আমাদের গোষ্ঠীতে ১৬ বছর বয়স হয়ে গেলে ছেলেকে বিবাহযোগ্য মনে করা হয়। সেখানে আমার তো বিয়ের বয়স পেরিয়ে গেছে। তার ওপর আমি আবার অভিনেতা! আমার মা প্রায় দিনই ফোন করে জিজ্ঞেস করতে থাকেন, কবে বিয়ে করব। পুরো ব্যাপারটাই ঠেকিয়ে রেখেছি ক্যারিয়ারের দোহাই দিয়ে। দেখা যাক কবে সময় হয়।’

শেষমেশ কি মধুর পরিণতি পাবে দুই তারকার সম্পর্ক? সেটা সময় বলবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা