× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে ঢাকাই সিনেমার জয়জয়কার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৩:৪৪ পিএম

বিদেশে ঢাকাই সিনেমার জয়জয়কার

সিনেমা নিয়ে সংকট আর হতাশার কথা এতদিন উচ্চারিত হলেও হঠাৎ করেই যেন সব বদলে গেল। দর্শক খরা কাটিয়ে সুদিনের বৃষ্টি নেমেছে। চতুর্থ সপ্তাহে এসেও কোরবানি ঈদের সিনেমাগুলো পাচ্ছে দারুণ সাড়া। বিশেষ করে সিনেপ্লেক্সে এ সাড়া যেন রূপকথার জন্ম দিচ্ছে।

১২ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘মিশন : ইম্পসিবল’-এর সপ্তম কিস্তি। এর দুই দিন পর ১৪ জুলাই ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে এটি। প্রথম দিন থেকেই স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখায় প্রতিদিন ৩০টি শো চলছে। কিন্তু গত ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’ ছবির সঙ্গে পেরে উঠছে না এ ছবি। বাংলা সিনেমার জনপ্রিয়তার কাছে যেন হার মেনেছেন টম ক্রুজও। এর আগে গত বছর ঈদুল আজহায় ‘পরাণ’ ও পরে ‘হাওয়া’ মুক্তির পর হলিউডের ডিসি কমিকসের ‘থর’ পিছিয়ে পড়েছিল। এবারও বাংলা সিনেমার কাছে হলিউডের মুভি পিছিয়ে পড়ল। গত বছরের চেয়ে এবার মাল্টিপ্লেক্সে বাংলা ছবির দর্শক-ঝড়ের গতি অনেক বেশি।

স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেল, মিশন : ইম্পসিবলের আগের কিস্তিগুলো থেকে যে ব্যবসা হয়েছে তা নতুন কিস্তিতে হয়নি। ঈদের এতদিন পর এসেও সুড়ঙ্গ ও প্রিয়তমার জয়জয়কার। বাংলা মুভিতে সিনেপ্লেক্সমুখী হয়েছে দর্শক, এটাকে অনেক বড় ইতিবাচক হিসেবে দেখছেন সিনেমাসংশ্লিষ্টরা।

বাংলা সিনেমার এ সুবাতাস বইছে দেশের বাইরেও।

প্রিয়তমা ও সুড়ঙ্গ অনেক আগে থেকেই বিদেশে প্রদর্শিত হচ্ছে। এবার যোগ দিল ‘ক্যাসিনো’ সিনেমাটিও। রাজীব সারোয়ার প্রযোজিত, সৈকত নাসির পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন নিরব ও বুবলী। দুই তারকার সিনেমাটি ২৬ আগস্ট অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে। এমনটাই জানালেন রাজীব সারোয়ার। তিনি বলেন, ‘আমরা দেশে খুব সাড়া পেয়েছি সিনেমাটি নিয়ে। অ্যাকশনধর্মী এ সিনেমা দর্শক পছন্দ করেছেন। দেশের বাইরেও অনেকে আমাদের সিনেমাটি চালাতে চাইছেন। আমরা অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে আপাতত কনফার্ম করেছি। সেখানে বড় হলগুলোয় মুক্তি পাবে ক্যাসিনো।’

এর আগে উত্তর আমেরিকায় ঝড় তুলেছে ভার্সেটাইল মিডয়ার সিনেমা প্রিয়তমা। হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান ও ভারতের ইধিকা পাল জুটির সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি হল থেকে প্রথম সপ্তাহেই আয় করেছিল ৮৪ হাজার ডলার। ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানায়, এ আয় বাংলাদেশি সিনেমার জন্য প্রথম সপ্তাহে আয়ের তালিকায় দ্বিতীয়।

বর্তমানে বিদেশে সিনেমাটির তৃতীয় সপ্তাহ চলছে। ২৮ জুলাই থেকে হল বাড়ানোর পরিকল্পনা চলছে বলে জানা গেছে।

এদিকে এ সপ্তাহে বিদেশে বাজিমাত করছে রায়হান রাফীর সুড়ঙ্গ। পরিচালক জানান, মোট ২০৫টি হলে চলছে সুড়ঙ্গ। দেশ ছাড়িয়ে ব্লকবাস্টার সুড়ঙ্গ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে।

বাংলাদেশে দ্বিগুণ হয়ে এ সপ্তাহে ৫০টি হলে চলছে। বিদেশের মধ্যে পশ্চিমবঙ্গে ৩১টি ও অস্ট্রেলিয়ায় ১৬টি হলে চলছে সুড়ঙ্গ। ২৮ জুলাই থেকে আমেরিকায় ১০৮টি হলে মুক্তি পাবে আফরান নিশো ও তমা মির্জার সিনেমাটি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বড় বড় শহরে ৫ আগস্ট থেকে মুক্তি পাবে নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমা। বিদেশে ছবি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক জামাল হোসেন।

তিনি বলেন, ‘৫ আগস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রহেলিকা মুক্তি দিচ্ছি। এরই মধ্যে সিডনি ও মেলবোর্ন শহরের হলগুলোর অগ্রিম টিকিট ছাড়া হয়েছে। সেখানে প্রথম সপ্তাহের টিকিট এরই মধ্যে সোল্টআউট। আমরা আশা করছি সিনেমাটি এখানে বাংলাদেশের মতোই সাড়া ফেলবে। শুরু থেকেই সিনেমাটি নিয়ে আমরা বেশ আশাবাদী ছিলাম। কারণ এটি সুস্থধারার একটি চলচ্চিত্র।’ চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসিরুদ্দিন খান প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা