× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেঙে যাচ্ছে ব্ল্যাকপিঙ্ক ব্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৩:৫৫ পিএম

 ভেঙে যাচ্ছে ব্ল্যাকপিঙ্ক ব্যান্ড

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক। পপ, হিপ-হপ ও ট্র্যাপের মিশ্রণে নাচ ও গান গেয়ে বিশ্বব্যাপী বেশ পরিচিত এ ব্যান্ড। কিন্তু এবার এলো নতুন খবর। বিশ্বজুড়ে ব্ল্যাকপিঙ্ক ভক্তদের দিন কাটছে দুশ্চিন্তায়। কারণ এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে দ্বিমত তৈরি হয়েছে ব্যান্ডটির সদস্যদের মধ্যে।

আগস্টে এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ব্ল্যাকপিঙ্কের। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ওয়েইবো’তে মেনশন করা হয়েছে যে জেনি ‘বর্ন পিঙ্ক’ ট্যুর শেষ করে এজেন্সি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এ ছাড়া জানানো হয়েছে কোম্পানিটি লিসার সঙ্গে এখনও আলোচনা করছে বিষয়টি নিয়ে। লিসারও ছাড়ার ইচ্ছা আছে। রোজ চুক্তিবদ্ধ হবেন ব্ল্যাক লেবেলের সঙ্গে। আর জিসো ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গেই থাকবেন অথবা ব্ল্যাক লেবেলে যাবেন।

এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি ব্যান্ডটির তরফ থেকে। তবে ভক্তদের ধারণা, জেনি ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেন। কারণ এজেন্সিটির সঙ্গে জেনির সম্পর্ক দারুণ। ‘ব্লিংক’রা শঙ্কায় আছেন এজেন্সি নিয়ে নানা মতের কারণে ব্যান্ডটিই না শেষমেশ ভেঙে যায়!

ব্ল্যাকপিঙ্ক আত্মপ্রকাশ করেছিল ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’ দিয়ে ২০১৬ সালে। ব্ল্যাকপিঙ্ক হলো আন্তর্জাতিকভাবে সবচেয়ে সফল কোরিয়ান গার্ল গ্রুপ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা