× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ হাওয়াইয়ান গিটারশিল্পী পরিষদের নতুন কমিটির সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৩:১১ পিএম

বাংলাদেশ হাওয়াইয়ান গিটারশিল্পী পরিষদের নতুন কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হাওয়াইয়ান গিটারশিল্পী পরিষদের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বনানী ক্লাবে গেল ১৫ জুলাই শনিবার এটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের নতুন সভাপতি গিটার গুরু হাসানুর রহমান বাচ্চুকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান সদস্যরা। 

এ সময় উপস্থিত নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ আজিজকেও শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যন্ত্রসংগীতের অন্যতম উপকরণ হাওয়াইয়ান গিটার। এর প্রসারে সংগঠন সক্রিয় আছে। ক্ল্যাসিক্যাল মিউজিক চর্চা করতে চান যারা, তাদের জন্য দেশের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে আরো গতিশীল হবে সংগঠনটি, এই আশাবাদ প্রকাশ করেন নতুন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ৭ জুলাই বাংলাদেশ হাওয়াইয়ান গিটারশিল্পী পরিষদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা