বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২ ১৪:০৯ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২২ ১৪:৫৩ পিএম
নতুন বাড়িতে সংসার সাজালেন শহিদ কাপুর-মীরা রাজপুত। ওরলির নতুন বাড়ির অন্দরমহলে প্রথম ঝলক সবার সঙ্গে ভাগ করে নিলেন মীরা।
সাদা দেয়ালে টাঙানো পেন্টিং, দামি সোফা, সামনে সাজানো ফুলদানি আর তার সামনে রাজরানীর মতো বসে আছেন মীরা রাজপুত। অভিনেতা শহিদ কাপুরের নতুন ঠিকানা এখন এটাই।
সদ্য ওরলির এ ‘ডুপ্লে’-তে সংসার সাজিয়েছেন নায়ক। শহিদের নতুন বাড়ি নিয়ে অনেকদিন ধরেই চর্চা ছিল। এ বাড়ি দেখার অপেক্ষায় ছিলেন নায়কের অনুরাগীরা।
শহিদভক্তদের মনের ইচ্ছা পূরণ করলেন মীরা। নতুন বাড়ির ছবি সবার সঙ্গে ভাগ করে নিলেন তিনি। ছবি পোস্ট করে মীরা লেখেন, ‘হয়তো এটাই নতুন কিছুর শুরু।’
প্রবা/টিএম/এলএ/জেও