× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপ্নের চরিত্রে কৃতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৬:০০ পিএম

স্বপ্নের চরিত্রে কৃতি

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ক্যারিয়ারের সপ্তম আকশে অবস্থান করছেন বর্তমানে। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি আছেন সবার ওপরে। এবার বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যম তার অভিনয়ের বিষয়ে নিশ্চিত করেছে।  

সম্প্রতি মীনা কুমারীর জীবন নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন বলিউডের নামকরা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। এটি তার প্রথম সিনেমা। বলিউডের ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছিলেন। এবার তা বাস্তবায়ন হতে যাচ্ছে। এ বিষয়ে বলিউড হাঙ্গামাকে মণীশ জানান, ‘আমি একজন ফ্যাশন ডিজাইনার। এই পেশায় আসার আগে থেকেই সিনেমা নির্মাণের স্বপ্ন দেখতাম এবং মীনা কুমারীকে নিয়েই প্রথম সিনেমা বানানোর ইচ্ছে ছিল। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সিনেমায় কিংবদন্তির চরিত্রের জন্য আমরা অভিনেত্রী কৃতি শ্যাননকে নির্বাচিত করেছি। তবে তার বিপরীতে কে অভিনয় করবে, সে বিষয়ে এখনও কিছু ঠিক করিনি। আশা করি বলিউডে আমার নির্মাতা পরিচয় স্মরণীয় হয়ে থাকবে।’

এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর বেশ উচ্ছ্বসিত কৃতি শ্যানন। তিনি বলেন, ‘একবার এক সাক্ষাৎকারে আমার স্বপ্নের চরিত্র সম্পর্কে জানতে চাওয়া হয়। আমি তখন মধুবালা ও মীনা কুমারী চরিত্রটি আমার স্বপ্নের চরিত্র বলেছিলাম। এবার আমার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। নিজের সর্বোচ্চ দিয়ে কাজটি করার চেষ্টা করব। বাকিটা দর্শক বলবে।’

কৃতিকে সর্বশেষ ‘আদিপুরুষ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ওম রাউত পরিচালিত সিনেমায় কৃতির বিপরীতে রাম চরিত্রে অভিনয় করেন প্রভাস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা