× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাঁজাসহ গ্রেপ্তার জিজি হাদিদ, জরিমানা দিয়ে পেলেন ছাড়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৫:০১ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৫:৫৮ পিএম

গাঁজাসহ গ্রেপ্তার জিজি হাদিদ, জরিমানা দিয়ে পেলেন ছাড়া

গাঁজাসহ কেম্যান দ্বীপপুঞ্জে গ্রেপ্তার হয়েছেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। জানা গেছে, গাঁজা আমদানি ও সেবনের অভিযোগে পুলিশ জিজি হাদিদ ও তার বান্ধবীকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, ১০ জুলাই ২৮ বছর বয়সি জিজি হাদিদ এবং তার বান্ধবী ব্যক্তিগত একটি বিমানে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ সময় তাদের লাগেজ তল্লাশি করলে দুজনের ব্যাগেই গাঁজা ও তা সেবনের উপকরণ পান কাস্টমস কর্মকর্তারা, পরে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে দুদিন পুলিশি হেফাজতে রাখার পর ১২ জুলাই জিজি হাদিদ ও তার বান্ধবীকে কোর্টে তোলা হয়। গাঁজার পরিমাণ খুবই অল্প ছিল। এটা স্পষ্ট যে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা সঙ্গে রেখেছিলেন তারা। পরে আদালত তাদের ১ হাজার মার্কিন ডলার জরিমানা করেন এবং জামিনে মুক্তি দেন।

এবারই প্রথম নয়, এর আগেও মাদককাণ্ডে নাম জড়িয়েছে জিজি হাদিদের। ২০১৫ সালে ভিক্টোরিয়াস সিক্রেটের একটি অনুষ্ঠানে কোকেন সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছিলেন এই মার্কিন তারকা।

বছরজুড়েই আলোচনায় থাকেন জিজি হাদিদ। তবে কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চায় রয়েছেন। জায়ান মালিকের সঙ্গে তার প্রেম ভাঙার পর গুঞ্জন ওঠে: লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা