× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের চেয়ে কলকাতায় বেশি হল পেল ‘সুড়ঙ্গ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৩:৪২ পিএম

দেশের চেয়ে কলকাতায় বেশি হল পেল ‘সুড়ঙ্গ’

ঈদে মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। মুক্তির পর পরই বেশ আলোচনার জন্ম দিয়েছে সিনেমাটি। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ছবিটি দেখার জন্য পশ্চিমবঙ্গের দর্শক বেশ উন্মুখ হয়ে আছেন। ইতিমধ্যে কলকাতার বিভিন্ন জায়গায় ঝুলছে ‘সুড়ঙ্গ’র পোস্টার। টলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ পরিবেশক হিসেবে ছবির প্রযোজকের সঙ্গে চুক্তি করে আগামী ২১ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি দিতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘সুড়ঙ্গ’। 

মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ক’দিন আগেই। এবার প্রকাশ্যে এলো হলের তালিকা। ভারতের বঙ্গ অঞ্চলের ২৯টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে সিনেমাটি।

এই সূত্রে বলা দরকার, বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে ২৮ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। দর্শকের বিপুল আগ্রহ সত্ত্বেও অবশ্য পরবর্তীতে এর হলসংখ্যা বাড়েনি। তবে দেশের চেয়েও বেশি হল নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা হচ্ছে ছবিটির।

এদিকে পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে গত ১৬ জুলাই ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। যেখানে সংলাপসহ ছবির কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। যদিও বাংলাদেশে মুক্তির আগে কেবল সংলাপহীন একটি ফোরটেস্ট (পূর্বাভাস) সামনে এনেছিলেন নির্মাতা-প্রযোজকরা। তবে নতুন ট্রেলারটি দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।

‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। ওপার বাংলায় মুক্তি উপলক্ষে তারা কলকাতায় যাবেন বলে জানা গেছে। ইতোমধ্যে সেরেছেন ভিসা আবেদন প্রক্রিয়াও। সব কিছু ঠিকঠাক থাকলে নির্মাতা রায়হান রাফীসহ তারা শিগগির উড়াল দেবেন ‘সিটি অব জয়’র উদ্দেশ্যে।  

উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা