× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতা মাতাবে আফটারম্যাথ ও মেঘদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১২:৩২ পিএম

কলকাতা মাতাবে আফটারম্যাথ ও মেঘদল

কলকাতার রবীন্দ্র ভবন বরানগরে আগামী ২২ ও ২৩ জুলাই কনসার্টের আয়োজন করেছে জেন কালচারাল সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ নেক্সট। কনসার্টের নাম ভারত বাংলাদেশ মৈত্রী কনসার্ট। কনসার্টের প্রধান আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড আফটারম্যাথ ও মেঘদল। কলকাতার রবীন্দ্র ভবনে পঞ্চমবারের মতো কনসার্টটি আয়োজন করা হয়েছে।

প্রতিদিনের বাংলাদেশকে কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছেন আফটারম্যাথের প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার রেজওয়ানুল কামাল চৌধুরী। তিনি বলেন, ‘খবরটি পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত। এটা আমাদের জন্য সম্মানের। কলকাতার মতো একটি শহরে আমরা কনসার্টের হেডলাইনার হিসেবে যাচ্ছি। এর থেকে আনন্দের কিছু হতে পারে না। তাদের ভালোবাসার প্রতিদান দিতে আগামী ২০ জুলাই আমরা দেশত্যাগ করব। সেখানে আমরা ছাড়াও বাংলাদেশ থেকে মেঘদল ব্যান্ড ও এ কে রাহুল পারফর্ম করবে। সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটি কনসার্ট হতে যাচ্ছে দেশের বাইরে।’

এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও আফটারম্যাথ ব্যান্ডের ভক্ত রয়েছে। তাদের জন্য আমাদের শুভেচ্ছাবার্তা ইতোমধ্যেই পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া কলকাতার বেশ কিছু জনপ্রিয় ব্যান্ড কনসার্টে অংশ নেবে। সবকিছু মিলিয়ে আমরা অসাধারণ একটি সন্ধ্যা কলকাতার রবীন্দ্র ভবনে কাটাতে যাচ্ছি।’

কলকাতার মৈত্রী কনসার্ট নিয়ে এ কে রাহুলের সঙ্গে কথা হয় প্রতিদিনের বাংলাদেশের। তিনি বলেন, ‘এর আগেও কলকাতায় আমরা অসংখ্য শো করেছি। সেখানকার দর্শকরা অসাধারণ। তাদের ব্যান্ড সংগীতের প্রতি অসম্ভব ভালোবাসা রয়েছে। তারা আমাদের দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির খবর রাখে এবং নিয়মিত আমাদের গানগুলো শোনে। সেখানে কনসার্ট করতে যাওয়া বরাবরই আমাদের জন্য আনন্দের। এবারের কনসার্টটিও আমাদের নতুন কিছু স্মৃতির জন্ম দেবে বলে আমরা আশাবাদী।’

জেন কালচারাল সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ নেক্সট আয়োজিত এই কনসার্টে মেঘদল, আফটারম্যাথ ছাড়াও আরও ১১টি ব্যান্ড পারফর্ম করবে। তাদের মধ্যে উল্লেখযোগ্যÑ গ্রিন জেলি, রক্তরাণ, ফায়ার ইন দ্য রোড, কালপুরুষ, ব্লাড ও দ্য মিসিং লিঙ্ক। 

কনসার্টে প্রবেশের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ টাকা। সবার জন্য একই মূল্যের টিকিট রাখা হয়েছে।

আফটারম্যাথ ২০ তারিখে কলকাতার উদ্দেশে রওনা দিলেও মেঘদল ২১ জুলাই রাতে ঢাকা ছাড়বে। এর আগে তারা ২১ জুলাই ‘রকমেলো : উনিটিং মিউজিক অ্যান্ড এনার্জি’ শিরোনামে এক কনসার্টে পারফর্ম করবে। এটির আয়োজক থ্রি এক্সপি কমিউনিকেশন্স। কনসার্টের ভেন্যু আলোকি (গুলশান-তেজগাঁও লিঙ্ক রোড)।

মোট ৯টি দল এতে গান পরিবেশন করবে। কনসার্টের গেট ওপেন হবে দুপুর ১টায়। কনসার্ট শুরু হবে ২টা ৩০ মিনিটে। ব্যান্ড শ্রোতাদের জন্য চার ধাপে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। রেগুলার টিকিট মূল্য ৫৫০ টাকা, রেগুলারের সঙ্গে টি-শার্ট ৯৯৯ টাকা, ভিআইপি ১ হাজার ২২২ টাকা এবং ভিআইপির সঙ্গে টি-শার্ট ফ্রি ১ হাজার ৬৬৬ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। 

‘রকমেলো’ কনসার্টে পারফর্ম করবে যেসব ব্যান্ড— মেঘদল, সোনার বাংলা সার্কাস, লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডম্যান, কার্নিভ্যাল, হাইওয়ে, কনক্লুশন, ফিরোজ জং ও মেট্রোলাইফ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা