× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমিকের সঙ্গে পর্তুগালে অনন্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৬:২৮ পিএম

প্রেমিকের সঙ্গে পর্তুগালে অনন্যা

দীর্ঘদিন ধরে প্রেম করছেন বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সম্প্রতি ইউরোপ ট্যুরে বের হয়েছে বলিউডের নতুন এই জুটি। বর্তমানে পর্তুগালে অবস্থান করছেন তারা। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা।

সামাজিক মাধ্যমে অনন্যা-আদিত্যের একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে তারা লিসবনের একটি রেস্তোরায় বসে কথা বলছেন। একে অপরের দিকে তাকিয়ে হাসজ্জল সন্ধ্যা কাটচ্ছেন। টেবিলে ওয়াইনের গ্লাস। দুজনেরই মুখে হাসি।  নীল রঙের একটি শার্ট পরেছেন আদিত্য, আর অনন্যার পোশাক ডার্ক পিচ রঙের।

এর আগে গত সপ্তাহে এই জুটির একটি ছবি ভাইরাল হয়েছিল। তাতে দেখা গেছে স্পেনের রাস্তায় প্রেমিক আদিত্যর বাহুবন্ধনে আবদ্ধ হয়েছেন অনন্যা। তবে ভারতে তাদের দুজনকে এক সঙ্গে খুব একটা দেখা যায় না। সে কারণেই ইউরোপে সময় কাটাচ্ছেন তারা। এমনটাই লিখেছেন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডের প্রেমের খবর আগেই মিলেছিল করণ জোহরের কফি উইথ করণ-এ। মুখ ফসকে অনন্যা বলে ফেলেছেন, আদিত্যকে তার দারুণ লাগে। এছাড়া বলিউডের বিভিন্ন পার্টিতে তাদের এক সঙ্গে দেখা যায়। সম্প্রতি একটি র‍্যাম্প শোতে দুজন এক সঙ্গে হাটেন। তবে আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডে এই বিষয়ে মুখ খোলেননি এখনও।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা