× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও গোয়েন্দা নিকোল কিডম্যান

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৬:০৭ পিএম

আবারও গোয়েন্দা নিকোল কিডম্যান

হলিউড অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। এর আগে অনেকবার গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে। আবারও স্পাই থ্রিলার গল্পে গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে এবার সিনেমায় নয়, ওয়েব সিরিজের গোয়েন্দা হয়ে আসছেন তিনি। নেটফ্লিক্সে আগামী ২৩ জুলাই সিরিজটি মুক্তি পাবে। আট পর্বের এই সিরিজটির নাম ‘স্পেশাল ওপস : লায়নেস’।

সিরিজের গল্প আমেরিকার একজন নারী মিলিটারির জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। তিনি মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ভয়ংকর কিছু অভিযানে যুক্ত ছিলেন। নানা রহস্য ও রোমাঞ্চের মধ্য দিয়ে এভাবেই এগিয়ে যাবে ওয়েব সিরিজের গল্প। ওই অভিযানে ঘটে যাওয়া ভয়ংকর কিছু ঘটনা তুলে ধরা হবে।

সিরিজটি পরিচালনা করেছেন টেইলর শেরিদান। সিরিজটি প্রযোজনা করেছে এমটিভি এন্টারটেইনমেন্ট স্টুডিওস, ১০১ স্টুডিওস ও ব্লোসমস ফিল্মস। সিরিজে নিকোলের চরিত্রের নাম কেইটলি মেইড। চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। নিজের নতুন চরিত্র সম্পর্কে হলিউডভিত্তিক কিছু গণমাধ্যমে মুখ খুলেছেন নিকোল। তিনি বলেন, ‘অসাধারণ আরও একটি চরিত্রে অভিনয় করছি আমি। যার প্রমাণ কিছুদিনের মধ্যেই সবার সামনে উন্মুক্ত হবে। এখানে আমি একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছি। যাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বাকি গল্প সিরিজটি দেখে জানতে হবে। এ ছাড়া অসাধারণ কিছু অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি আমি। যাদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। কারণ এখানে কাজ করা প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী মেধাবী ও অভিজ্ঞ। আশা করছি দর্শকদের কাছে স্পেশাল ওপস : লায়নেস ভালো লাগবে।’

নিকোল কিডম্যান ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন জো সালদানা, মরগান ফ্রিম্যান, লেইসলি ডই ওলিভিয়ারা, মিচেল কেইলি, জিল ওয়াগনার, জেমস জর্ডান, অস্টিন হেবার্ট স্টেফেইন নূর, স্যামক আসগারি, রিচার্ড হদাদ ও কার্লা মানসুর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা