× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ফ্রেমে জয়া ও মিথিলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ২৩:২৬ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১২:৫৫ পিএম

এক ফ্রেমে জয়া ও মিথিলা

নির্মাতা সৃজিত মুখার্জি ও দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসানের প্রেমের গুঞ্জন বেশ পুরোনো। তবে সম্প্রতি আবার আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। কারণ দীর্ঘ পাঁচ বছর পর তারা একসঙ্গে কাজে ফিরছেন। এবার সৃজিত মুখার্জির স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও জয়া আহসানকে এক ফ্রেমে দেখা গেছে।

এ ছাড়া জয়ার সঙ্গে সৃজিতের প্রেমের বিষয়টি মোটেই ভাবায় না মিথিলাকে; বরং তিনি এটা স্বাভাবিকভাবেই দেখেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তার প্রমাণ মিলল।

জয়া আহসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন। কখনও গা ঘেঁষে বসে। আবার কখনও জয়া মিথিলাকে পরম আদরে খাইয়েও দিয়েছেন অভিনেত্রী।

এদিকে স্বামীর সাবেকের সঙ্গে মিথিলাকে দেখে চর্চায় মেতে ওঠেন নেটিজেনরা। 

 সম্প্রতি সৃজিতের ‘দশম অবতার’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। এতে প্রথমে অভিনয় করার কথা ছিল শুভশ্রীর। কিন্তু তিনি সন্তানসম্ভবা হওয়ায় ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। জয়া ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা