× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজার সাজে দেবী দর্শনে তারকারা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৮:১৭ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১৮:৩৮ পিএম

পূজার সাজে দেবী দর্শনে তারকারা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে গেছে। কলকাতায় এ উৎসব উপলক্ষে নানা সাজে সেজে ওঠে শহরটি। অলি-গলিতে মা দুর্গাকে বসিয়ে মণ্ডপ সাজানো হয়। দুর্গাভক্তরা দেবীর আরাধনায় মণ্ডপগুলোতে দিনভর ভিড় জমায়। 

সাধারণ মানুষের ভিড়ে মণ্ডপগুলোতে শাড়ি পরে বাহারি সাজে ঘুরে বেড়ান তারকারাও। দুর্গাদর্শনে নিজেদের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে নিজেদের পূজার ছবি শেয়ার করেন তারা। চলুন দেখে আসা যাক পূজায় কোন তারকা কী সাজে দুর্গা দর্শন করছেন

জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে পূজার সময়টি তিনি কলকাতাতেই কাটাচ্ছেন। সেখানে ঘুরে ঘুরে পূজামণ্ডপ দেখছেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন ভক্তদের দুর্গাপূজার শুভেচ্ছা। ছবিতে জয়াকে দুর্গার সামনে হাতাকাটা লাল ড্রেসে কোমরে হাত দিয়ে পোজ দিতে দেখা যায়। এ সময় হাত খালি থাকলেও কানে ছিল ভারী গহনা ও আঙুলে আংটি।

স্বস্তিকা মুখার্জি
কলকাতার সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পূজায় নিজেকে সাজিয়েছেন একেবারে দেবীর মতো। যার বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন। লাল-সাদা রঙের শাড়ি, ফুল হাতাকাটা ব্লাউজ, হাতে সাদা শাঁখা, গলায় হালকা গহনা ও কপালে ছোট্ট লাল টিপ দিয়ে সেজেছেন তিনি। তাই ছবির নিচে অনেকে তার এমন সাজকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করছেন।

কোয়েল মল্লিক
টলিউডের মিষ্টি মেয়ে কোয়েল মল্লিক। শারদীয় দুর্গাপূজায় তিনি বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে দুর্গাপূজা দেখতে যাওয়ার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। যেখানে তাকে মিষ্টি রঙের শাড়িতে, কপালে লাল টিপ ও গলায় স্বর্ণের লকেট পরে থাকতে দেখা যায়।    

কৌশানি
টলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি। পূজামণ্ডপ ঘুরে এখন তিনি বেশ ভালোই সময় উপভোগ করছেন, পোস্ট দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পূজায় কাটানো নিজের সুন্দর মুহূর্তগুলো। সম্প্রতি কৌশানি তার ইনস্টায় দেবীর সামনে দাঁড়িয়ে একটি ছবি শেয়ার করেন। যেখানে তাকে আকাশি রঙে মাখন জর্জেট শাড়ির সঙ্গে হাতাকাটা ব্লাউজে উপস্থিত হতে দেখা যায়। এ সময় গলায় সাদা-লাল রঙের লম্বা একটি মালার সঙ্গে কানে বড় ঝুমকা পরতেও দেখা যায় তাকে।

মিমি চক্রবর্তী
টলিউড অভিনেত্রী ও সংসদ মিমি চক্রবর্তী। এবারের পূজাটি তার জন্য বেশ স্পেশাল। কারণ পূজা সামনে রেখে তার একটি গান বের হয়েছে। গানটির নাম ‘আমাদের পূজার গান’। তাই যে মণ্ডপে তিনি যাচ্ছেন, নিজের গানেই নেচে গেয়ে মাতিয়ে রাখছেন তিনি। এ ছাড়া অষ্টমীর দিন মিমিকে তার ইনস্টাগ্রামে দেবী দুর্গাদর্শনের একটি ছবি শেয়ার করতে দেখা যায়। সেখানে দেবীর সামনে মিষ্টি রঙের জামদানি আর হলুদ রঙের ফুলহাতা ব্লাউজ পরে বসে আছেন তিনি, হাতে তার সোনার রুলি ও গলায় ভারী গহনা।

রুক্মিণী মৈত্র
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। পূজার সাজে সেজে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের শুভেচ্ছা জানাতে একটুও ভোলেননি তিনি। লাল, লম্বা লেহেঙ্গা, খোঁপায় গোলাপ, কানে ভারী সোনার দুল ও কপালে ছোট্ট টিপ দিয়ে ভক্তদের জানিয়েছেন দুর্গাপূজার শুভেচ্ছা।

নুসরাত জাহান
টলিউডের আলোচিত অভিনেত্রী ও সংসদ নুসরাত জাহান। দুর্গাপূজা সামনে রেখে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন মণ্ডপ ঘুরে সাধারণ মানুষের সঙ্গে দেখাও করছেন নুসরাত। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সবাইকে জানাচ্ছেন শুভেচ্ছাও। ছবিতে দেখা যায় খোঁপায় ফুল ও কপালে সিঁদুর দিয়ে দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনায় মগ্ন তিনি।


প্রবা/এলএ/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা