× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুলবুল মহলানবীশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৪:০৮ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৪:২৬ পিএম

বুলবুল মহলানবীশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম ছিলেন বুলবুল মহলানবীশ। নজরুল সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ একাধারে কবি, লেখক, সংগীত, নাট্য ও আবৃত্তিশিল্পী এবং টিভি-বেতার-মঞ্চে শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠানের নন্দিত উপস্থাপক ছিলেন।

দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্ব নজরুল সংগীতশিল্পী পরিষদের সহসভাপতি, রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদকসহ জাতীয় কবিতা পরিষদ, কচিকাঁচার মেল, উদীচী, সেক্টর কমান্ডারস ফোরাম, স্বাধীন বাংলা বেতারকেন্দ্র শিল্পী পরিষদসহ বহু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বুলবুল মহলানবীশের মৃত্যুতে সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। এই গুণী শিল্পী তার  কর্মের মাধ্যমে দেশবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা