× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সিনেমায় কার্তিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৪:০৬ পিএম

নতুন সিনেমায় কার্তিক

নাহ, সময়টা বিশেষ ভালো যাচ্ছে না বলিউড তারকা কার্তিক আরিয়ানের। শুরুটা ভালো হলেও পরে ক্রমাগত পড়তে শুরু করেছে তার সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’র ব্যবসা। বক্স অফিসে বলা চলে থেমেই গেছে এর আয়। যার ফলে ধারণা করা হচ্ছে দ্রুতই হল থেকে সরানো হবে সিনেমাটি। গত দুই সপ্তাহ ধরেই ছবির ব্যবসা ক্রমাগত পড়েছে। চলতি সপ্তাহে ছবির ব্যবসার হাল আরও করুণ। কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির ছবির ব্যবসা গেল বুধবারে ১.২৫ কোটিতে নেমে এসেছে। হিন্দুস্তান টাইম এমন তথ্যই দিচ্ছে। 

এর ভিড়েই নতুন সিনেমার কাজ শুরু করলেন কার্তিক। সত্যপ্রেম কি কথা সিনেমা হতাশ করলেও সেটা নিয়েই পড়ে নেই তিনি। নিজেকে ব্যস্ত করে তুলছেন নতুন কাজে। কবীর খানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। সম্প্রতি ছবির সেটের মেঝেতে বসে একটি ছবি পোস্ট করেছেন কার্তিক। তার পাশের চেয়ারে বসে থাকতে দেখা গেছে পরিচালককে। ছবির সেট থেকে ক্ল্যাপার বোর্ড হাতে ছবি দিয়েছেন কার্তিক আরিয়ান। লিখেছেন, ‘শুভরম্ভ। আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং ও উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করতে চলেছি।’

জানা গেছে, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে কার্তিকের এই ছবিটি। এক ব্যক্তি যিনি কি না আত্মসমর্পণ করতে অস্বীকার করেছিলেন তার গল্প বলবে চান্দু চ্যাম্পিয়ন। ছবির শুটিং শুরু হয়েছে লন্ডনে। এতে অনেক চমক নিয়ে হাজির হবেন কার্তিক ও কবীর খান।

এদিকে কার্তিক অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সত্যপ্রেম কি কথা বুধবার পর্যন্ত ভারতের বক্স অফিসে ৭১.৪১ কোটি রুপি আয় করেছে। তবে হতাশার কথা হলো, সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই ৫৩.২১ কোটি টাকা আয় করেছিল। কিন্তু পরবর্তী সপ্তাহে এসে ভরাডুবি দেখা গেল। সব মিলিয়ে কার্তিক-কিয়ারার ছবি ‘ভুলভুলাইয়া-২’-এর তুলনায় অনেক কম সাড়া ফেলেছে নতুন ছবিটি। ভুলভুলাইয়া-২ শুধু দেশের বক্স অফিসেই আয় করেছিল ১৮৫ কোটি রুপি। 

মূলত এই ছবির পর থেকেই কার্তিক বক্স অফিসে সাফল্যের দেখা পাচ্ছেন না। কার্তিকের ‘শেহজাদা’র বক্স অফিস কালেকশনও ছিল বেশ খারাপ, মাত্র ৩২ কোটি টাকা। তাই নায়কের ভক্তরা আশায় বুক বেঁধেছেন কবীর খানের হাত ধরে ভাগ্যের মন্দা কাটাবেন কার্তিক। আবারও ফিরবেন তিনি বক্স অফিসের জৌলুসে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা