× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম সংগঠক আশফাকুর রহমান খান আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১০:২৫ এএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১১:০২ এএম

আশফাকুর রহমান খান। ছবি : সংগৃহীত

আশফাকুর রহমান খান। ছবি : সংগৃহীত

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম সংগঠক আশফাকুর রহমান খান মারা গেছেন। শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাংস্কৃতিক সংগঠক মানজারুল ইসলাম সুইট এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর ফার্মগেট এলাকার বায়তুশ শরফ মসজিদে বাদ জুমা প্রয়াতের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ দাফনের জন্য মুন্সীগঞ্জের ষোলশহরের নিয়ে যাওয়া হবে।

আশফাকুর রহমান খান স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অনুষ্ঠান ব্যবস্থাপক ছিলেন। স্বাধীনতার পর তার হাত ধরেই বাংলাদেশ বেতার গড়ে ওঠে। বঙ্গবন্ধু হত্যার বিচারের অন্যতম সাক্ষী ছিলেন তিনি।

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের দুই কৃতী ব্যক্তিত্ব একদিনে বিদায় নিলেন। এর আগে শেষ রাতে মারা যান শিল্পী বুলবুল মহলানবীশ। দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা