× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিযোগ থেকে মুক্ত গাগা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৪:১৫ পিএম

অভিযোগ থেকে মুক্ত গাগা

২০২১ সালের শুরুর দিকের ঘটনা। লেডি গাগার তিন পোষ্য কুকুরকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন তাদের প্রশিক্ষক রায়ান ফিশার। সেখানে হাজির হন তিনজন অপরিচিত ব্যক্তি। তাদের একজনের নাম জেমস হাওয়ার্ড জ্যাকসন। তিনি গাগার তিনটি কুকুর চুরি করার চেষ্টা করেন। ফিশার বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর পর পোষ্য তিনটিকে নিয়ে চোরের দল পালিয়ে যায়।

কুকুর তিনটির নাম কোজি, গুস্তাভ এবং মিস এশিয়া। এদের মধ্যে তৃতীয় কুকুর অর্থাৎ মিস এশিয়া চোরদের গাড়ি থেকে পালিয়ে ফিশার যেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন, সেখানে চলে আসে। কিন্তু বাকি দুটি কুকুরকে নিয়ে চোরের দল পালিয়ে।

এর কিছুদিন পর লেডি গাগা পাঁচ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন তার পোষ্যদের খুঁজে দেওয়ার জন্য। কিছুদিন পর কোজি এবং গুস্তাভকে নিয়ে হাজির হন এক নারী। পরে পুলিশ জানায়, এই নারীও ওই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়।

অভিযুক্ত জ্যাকসন পুলিশের হেফাজত থেকে পালান। তাকে পরে আবার ধরা হয়। তার বিরুদ্ধে মামলা চলছিল দীর্ঘদিন ধরে। সেই মামলার রায় দিল আদালত।

পুলিশ সূত্র জানায়, অপরাধীরা জানত না কুকুরগুলো লেডি গাগার। কুকুরগুলো ফ্রেঞ্চ বুলডগ প্রজাতির। তাই কুকুরগুলোকে চুরি করার চেষ্টা করেছিল তারা। এই কুকুরগুলো বিরল প্রজাতির এবং এরা সংখ্যায় খুবই কম। এ কারণে এসব কুকুর চোরাবাজারে ব্যাপক দামে বিক্রি করা হয়। সে কারণেই চুরির চেষ্টা বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ডাকাতির পাশাপাশি খুনের চেষ্টার অভিযোগ থাকায় দীর্ঘমেয়াদি শাস্তি হয়েছে বলে সে সময় জানা যায়।

এদিকে পুরস্কারের ঘোষণা দিয়ে, পুরস্কার না দেওয়া গাগার বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসের আদালতে অভিযোগ করেন কুকুর ফিরিয়ে দেওয়া সেই নারী। তার দাবি অনুযায়ী তিনি গাগার আর্থিক পুরস্কারের ঘোষণা পেয়ে কুকুর দুটি খুঁজে এনেছিলেন। তবে দুই বছর পরে লস অ্যাঞ্জেলেসের আদালত কুকুর চুরির সঙ্গে সেই নারীর সম্পৃক্ততা খুঁজে পেয়ে তাকে গ্রেপ্তার করার আদেশ দেন। এরপর গাগাকে পুরস্কার ঘোষণা দেওয়া অর্থ প্রদান না করার নির্দেশ দেন এবং সাময়িক সময়ের জন্য তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে মুক্তি দান করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা