× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলছে তামান্না-ঝড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১২:৪৪ পিএম

চলছে তামান্না-ঝড়

তেলেগু ভাষায় ‘কাভালা’ মানে হচ্ছে চাওয়া। তামান্না ভাটিয়া নাচে ঝড় তুলে যেন দুনিয়াজুড়ে ঝড় তুলতে চেয়েছিলেন। সেটা তিনি পারলেনও। বেশ ভালো করেই পারলেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে ‘কাভালা’ গানের ভিডিও। যেখানে রজনীকান্তের সঙ্গে ‘কাভালা’ গানে ঠুমকো লাগিয়েছেন অভিনেত্রী তামান্না। গানে কালারফুল থাই স্লিট স্কার্ট পরে নাচতে দেখা গেছে অভিনেত্রীকে। নেটদুনিয়ায় ট্রেন্ড হয়েছে এই গান।

নেটিজেনরা তামান্নার নাচের প্রচুর প্রশংসা করেছেন। এক নেটিজেন তামান্নার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শাকিরার গান ‘ওয়াকা ওয়াকা’জুড়ে পোস্ট করেন। টুইটারে ভিডিও ক্লিপ শেয়ার করে অনুরাগী লিখেছেন, ‘ভারতীয় শাকিরা, অসাধারণ।’

সেই ভিডিও দেখে প্রতিক্রিয়া জানাতে ভোলেননি অভিনেত্রীও। ওই ভিডিও টুইট করে তামান্না লেখেন, ‘মানতে হবে খুব ভালো সিঙ্ক করা হয়েছে।’

অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘জেলর’। আগস্টেই মুক্তি পাচ্ছে সুপারস্টার রজনীকান্তের এই ছবি। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে ছবির একটি গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সেই দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ৬ জুলাই মুক্তি পেয়েছে ‘জেলর’ ছবির ‘কাভালা’ গানটি। সেখানে তামান্নার লাস্যময়ী নাচের ভঙ্গিতে কুপোকাত অনুরাগীরা। সেই গানেরই একটি অংশে ‘হুকস্টেপে’ অভিনেত্রীর সঙ্গে নিজস্ব ভঙ্গিতে পা মিলিয়েছেন রজনীকান্ত।

যদিও একাংশ নেটিজেন একফ্রেমে তামান্না এবং রজনীকান্তকে দেখে বয়সের ফারাক নিয়ে কটাক্ষ করেছেন। সমালোচকরা রজনীকান্তকে বয়স নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। টুইটে এক ব্যক্তি জানিয়েছেন, অনেকেই মনে করেছেন অভিনেতা এবার বয়সের সঙ্গে মানানসই চরিত্রেই শুধু অভিনয় করা উচিত। অনেকেই আবার কটাক্ষ করেছেন তামান্নার সঙ্গে তার চল্লিশ বছরের ফারাক নিয়ে। তবে সেসব তোয়াক্কা করছেন না ‘লাস্ট স্টোরিজ’ দিয়ে মাতানো তামান্না। তিনি উপভোগ করছেন প্রিয় তারকার সঙ্গে ‘কাভালা’ গানের সঙ্গে নাচের প্রশংসা। 

অনেকেই তামান্নার নাচের সঙ্গে তাল মিলিয়ে রিলস-শর্ট ভিডিও বানাচ্ছেন। তামান্না নিজেও কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি ভিডিও ছেড়েছেন। বলার অপেক্ষা রাখে না, সেটিও ভাইরাল হয়েছে।

নেলসন দিলীপ কুমারের পরিচালনায় ‘জেলার’ ছবিটিতে অভিনয় করছেন রাম্যা কৃষ্ণন, শিব রাজকুমার ও মোহনলাল। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১০ আগস্ট।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা