× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন ক্যাটরিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৫:২০ পিএম

কাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন ক্যাটরিনা

বলিউডের জনপ্রিয় নায়িকা  ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি হঠাৎ একটি পোস্ট শেয়ার করেছেন। যা নেটিজেনদের মন ছুঁয়ে গেল। পোস্টটি তিনি করেছেন তার ব্যক্তিগত সহকারী অশোক শর্মাকে নিয়ে।

ইনস্টাগ্রামে অশোকের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, ‘আজ ২০ বছর হয়ে গেল মিস্টার অশোক শর্মা। ইনি গত ২০ বছরে আমার সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছেন। হাসিঠাট্টা থেকে অনুপ্রেরণা, আলোচনা, এমনকি, আমার ভালোর জন্যই আমার সঙ্গে ঝগড়াও করেছেন তিনি। সেটে কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে সে কেঁদেছে। ওর বন্ধুত্বপূর্ণ ব্যবহার এত বছরে একটুও পাল্টায়নি। এখন তো আমি কী চাই, সেটা আমি নিজে বুঝে ওঠার আগে অশোক বুঝে ফেলেন। এ রকমভাবেই আরও ২০ বছর কেটে যাক।’ 

অভিনেত্রীর এই আবেগঘন পোস্টকে সাধুবাদ জানিয়েছেন তার অনুরাগীরা। ভিকি ঘরনির এই পোস্টে মন্তব্য করেছেন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনাল চৌহান, দিয়া মির্জা, নিমরত কৌরের মতো তারকারাও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা