× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাছাকাছি পাশাপাশি মনোজ-সাদিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৩:২৯ পিএম

কাছাকাছি পাশাপাশি মনোজ-সাদিয়া

নাট্যাঙ্গনের জনপ্রিয় নির্মাতা সৈয়দ শাকিল, রুবেল হাসান, এসআর মজুমদার, তপু খানসহ আরও বেশ কয়েকজনের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শিশির আহমেদ। এবার তাদের আশীর্বাদ নিয়ে নিজেই প্রথমবার এককভাবে একটি নাটক নির্মাণ করলেন। নাটকের নাম ‘কাছাকাছি পাশাপাশি’। নাটকটি রচনা করেছেন অনিন্দিতা উষা।

গেল ৯ ও ১০ জুলাই রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের ভার্সেটাইল অভিনেতা মনোজ প্রামাণিক ও অভিনয়ের দুনিয়ায় নতুন আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান।

এতে অভিনয় প্রসঙ্গে মনোজ প্রামাণিক বলেন, ‘এ নাটকের গল্পটা মূলত রোমান্টিক কমেডি ঘরানার। এর আগে সাদিয়া আয়মান আর আমি একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলাম। তার সঙ্গে এটি আমার প্রথম নাটক। আমরা খুব হাসতে হাসতে মজা করতে করতে নাটকটির কাজ করেছি। নাটকটির বেশকিছু জায়গায় আমরা নিজেরাই ইমপ্রোভাইজড করেছি। আমরা প্রাণ দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

শিশির আহমেদ বলেন, ‘আমার নিজের পরিচালনায় প্রথম নাটক। তাই এ নাটকের প্রতি, এ নাটকের শিল্পীসহ প্রত্যেকের প্রতি আমার অন্যরকম ভালোলাগা কাজ করেছে। মনোজ প্রামাণিক দাদা ও সাদিয়া আয়মান দুজনই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ।’

শিশির জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। এরপর এটি ইউটিউবে প্রকাশ পেতে পারে। নাটকে সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন হোসেইন এবং মেকআপে মোহসীন।

উল্লেখ্য, মনোজ প্রামাণিক ও সাদিয়া আয়মান প্রথমবার একসঙ্গে গেল ঈদে আরটিভিতে প্রচারিত মাসুম শাহরিয়ারের রচনা ও পরিচালনায় ‘স্বপ্নভুক’ ওয়েব ফিল্মে অভিনয় করেন। এতে দুজনের অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা