× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে নয় ব্যান্ডের লেটস ভাইব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৩:০৫ পিএম

চট্টগ্রামে নয় ব্যান্ডের লেটস ভাইব

ব্যান্ডের শহর চট্টগ্রাম। সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লেটস ভাইব চট্টগ্রাম কনসার্ট ২০২৩’ নামে এক গানের আসর। এরই মধ্যে কনসার্টটি নিয়ে চট্টগ্রামবাসীর মধ্যে উন্মাদনা শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় প্রচারে ব্যস্ত আয়োজক কমিটি। 

হ্যালো চট্টগ্রামবাসী স্লোগানে ‘লেটস ভাইব চট্টগ্রাম কনসার্ট ২০২৩’ আয়োজন করছে ঢাকা ব্রডকাস্ট। কনসার্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। দেশের জনপ্রিয় নয়টি ব্যান্ড এখানে পারফর্ম করবে। ঢাকা ব্রডকাস্ট সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হ্যালো চট্টগ্রামবাসী, আপনারা প্রস্তুত তো। আমরা আসছি আপনাদের শহরে, ‘লেটস ভাইব চট্টগ্রাম কনসার্ট ২০২৩’ নিয়ে। এতে দেশের সেরা নয়টি ব্যান্ড গান পরিবেশন করবে। গান হবে, উল্লাস হবে। আপনাদের আনন্দ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। শৃঙ্খলার সঙ্গে সবাই দিনটি উপভোগ করুন। আপনাদের সহযোগিতায় আমরা সুন্দর একটি কনসার্ট উপহার দিতে চাই। সবাই আমন্ত্রিত।’ 

কনসার্ট শুরু হবে দুপুর ২টায়। এর টিকিট মূল্য ৩৯৯ টাকা। খুব শিগগিরই টিকিট পাওয়া যাবে Get Set Rock-এর ওয়েবসাইটে।

চট্টগ্রামে কনসার্ট নিয়ে বরাবরই বেশ উৎসাহী থাকেন শ্রোতারা। উৎসাহ দেখা যায় দেশের ব্যান্ড তারকাদের মধ্যেও। তাদের মতে চট্টগ্রাম ব্যান্ডের শহর। সেখানে গান গাওয়া অসম্ভব আনন্দের। 

চট্টগ্রাম কনসার্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত ব্যান্ড ক্যার্নিভালের ভোকালিস্ট টিনু রাশিদ। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘চট্টগ্রামকে আমরা গানের শহর বলি, বিশেষ করে ব্যান্ডের শহর বলি। এ শহরে অনেক ব্যান্ডের জন্ম হয়েছে। দেশের অনেক কিংবদন্তি ব্যান্ড তারকার জন্ম বীর চট্টলার বুকে। তাই এখানে গান করার ডাক পেলেই ছুটে যেতে ইচ্ছে করে। অনেকদিন পর সেই ডাক এলো। আমরা প্রস্তুত। আসছি ২২ জুলাই। চট্টগ্রামে গান গাইতে সব সময় ক্যার্নিভাল আকুল হয়ে থাকে। এই শহর ব্যান্ডের শহর, এই শহর আমাদের শহর। গানে গানে আড্ডা হবে আপনাদের সঙ্গে।’ 

‘লেটস ভাইব চট্টগ্রাম কনসার্ট ২০২৩’ নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে হাইওয়ে ব্যান্ডের হাসান ইথার বলেন, ‘দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির আঁতুড়ঘর চট্টগ্রাম। এখানে গান গাইতে প্রতিবারই আমি মুখিয়ে থাকি। এখানকার দর্শক অসাধারণ। ২২ জুলাই তাদের মুগ্ধ করতেই ব্যান্ড হাইওয়ে মঞ্চে উঠবে। দেখা হবে চট্টগ্রাম, লেটস রক।’ 

কনসার্টে দেশের নয়টি ব্যান্ড পারফর্ম করবে। প্রথমেই মঞ্চে আসবে ওয়ারফেইজ। এরপর একে একে গান শোনাতে আসবে এভয়েড রাফা, ইন্ডালো, ক্যার্নিভাল, হাইওয়ে, কনক্লুশন, তীরন্দাজ, ড্যাডস ইন দ্যা পার্ক ও ফিরোজ জং। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা