প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৬:৫৩ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৭:২৫ পিএম
ক্যাটরিনা কাইফ। ছবি : সংগৃহীত
ক্যাটরিনা কাইফের ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি ছিল একটু আলাদা।
কারণ স্বামী ভিকি বা কোনো নামকরা বলিউড পরিচালক নন, তিনি সেই পোস্টটি উৎসর্গ করেছেন
তার ব্যক্তিগত সহকারী অশোক শর্মাকে।
পোস্টটিতে বলিউডের এই অভিনেত্রী জানান, তার সঙ্গে কাজ করার ২০ বছর পূর্ণ করেছেন অশোক। এ সময় তার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ক্যাট।

ক্যাট তার স্মৃতিগুলো মনে করে বলেন, ‘হাসি থেকে
শুরু করে কথাবার্তায় অনুপ্রাণিত করা এবং আমি যা চেয়েছি তা পালন করতে বাধা দেওয়াতেও
সে আমার পাশে ছিল।’
পোস্টটিতে তিনি আরও জানান, শুটিং সেটে কারও সঙ্গে মনমালিন্য হলেও
অশোকের কাছে কয়েকটা চোখের জল ফেলে স্বস্তি পেতেন তিনি। অশোকের বন্ধুত্বপূর্ণ মুখ প্রতিদিনই
তার পাশে থাকত।
ক্যাটরিনার এই পোস্টে ‘বেস্ট’ লিখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। দিয়া মির্জা একটি হার্ট ইমোজি দিয়েছেন। মেকআপ আর্টিস্ট সান্ধিয়া শেখর লিখেছেন, ‘অশোক শর্মা, আপনি একজন তারকা।’
সূত্র : এনডিটিভি