× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসুস্থ ম্যাডোনার বিশেষ বার্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৬:০৩ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৬:২৪ পিএম

অসুস্থ ম্যাডোনার বিশেষ বার্তা

ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। বর্তমানে এখন তিনি কেমন আছেন, তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট দিয়েছেন পপসংগীতের এ রানী। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কথা জানিয়ে এক আবেগঘন পোস্ট করেন ম্যাডোনা।

ভক্তদের উদ্দেশে তিনি জানিয়েছেন, অনেকটা সুস্থ হওয়ার পথে হাঁটছেন তিনি। ম্যাডোনা বলেন, জীবনে এত ভালোবাসা পাওয়ায় আমি সত্যি কৃতজ্ঞ। হাসপাতালে অসুস্থ থেকে চিকিৎসা নেওয়ার সময় আমার প্রথম দুশ্চিন্তা ছিল আমার সন্তান নিয়ে।

দ্বিতীয় দুশ্চিন্তা ছিল আমার দর্শকদের নিয়ে, যারা ট্যুরের টিকিট কিনে ফেলেছেন। দর্শকদের উদ্দেশে ম্যাডোনা আরও লেখেন, নিজের স্বাস্থ্যের প্রতি বেশি খেয়াল রাখছি। যত দ্রুত সম্ভব আমি আমার নিজের চেনা রূপে ভক্তদের মাঝে ফিরব।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, ২৪ জুন হঠাৎই ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হলে নিউইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয় ‘ভার্জিন’খ্যাত এ গায়িকাকে। সেখানে  আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর নিজের বাসায় চিকিৎসাসেবা গ্রহণ করার সিদ্ধান্ত নেন ৬৪ বছর বয়সি এ কণ্ঠশিল্পী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা