× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভ্রমণে বের হয়ে ট্রাক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় ইউটিউবার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২ ১৪:২২ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২২ ১৪:৫৫ পিএম

ভ্রমণে বের হয়ে ট্রাক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় ইউটিউবার

ভ্রমণে বের হয়ে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় ইউটিউবার তথা গেমার ‘স্কাইলর্ড’ অভ্যুদয় মিশ্রা মারা গেছেন। এ তরুণ ইউটিউবার ভারতের মধ্যপ্রদেশ ট্যুরিজমের একটি ভ্রমণে বের হয়েছিলেন। সে সময় সোহাগপুরের কাছে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয় তার।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমস দৈনিক ভাস্করে এক প্রতিবেদনে জানিয়েছে, নর্মদাপুরম-পিপারিয়া জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। অভ্যুদয় মোটরসাইকেলে ছিলেন। একটি ট্রাক এসে পিষে দেয় তাকে।

এ মোটরসাইকেল ট্যুরের স্পন্সর করেছিল মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের ট্যুরিজমের প্রচারের আয়োজনে সফর করাই ছিল উদ্দেশ্য। যা ২১ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের খাজুরাহো শহর থেকে শুরু হয়েছিল।

জানা গেছে, মধাইয়ের দিকে যাচ্ছিলেন অভ্যুদয় ও তার সঙ্গীরা। সে সময় পিপারিয়ার দিক থেকে আসা একটি ট্রামের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। প্রথমে স্থানীয় হেলথ সেন্টারে ও পরে নর্মদাপুরমের হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে পরিস্থিতির অবনতি হলে ভোপালের বনসল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ঢলে পড়েন ইউটিউবার তারকা। অভ্যুদয় দুর্ঘটনার দিনই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সেলফি পোস্ট করেছিলন। যার ক্যাপশনে লেখা ছিল ‘মধ্যপ্রদেশ, অভূতপূর্ব ভারতের হৃদয়’।

ইনস্টাগ্রামে প্রায় সাড়ে ৪ লাখ অনুসারী রয়েছে তার। আর ইউটিউবে রয়েছে প্রায় ১৭ লাখ। মৃত্যুর দুই সপ্তাহ আগেই ইউটিউবে শেষ গেমিং ভিডিও পোস্ট করেছিলেন স্কাইলর্ড।

মিরর নাওয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, এমপি ট্যুরিজম বোর্ডের এক কর্মকর্তা উমাকান্ত চৌধুরী অভ্যুদয়ের দুর্ঘটনায় পড়ে মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত করছে পুলিশ।


প্রবা/টিএম/এলএ/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা