× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ারেই দর্শক-সমালোচকদের মুগ্ধ করেছে 'বারবি'

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ২১:৪৯ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৩ ২২:০৬ পিএম

প্রিমিয়ারেই দর্শক-সমালোচকদের মুগ্ধ করেছে 'বারবি'

বিশ্বজুড়ে গ্রেটা গারউইগের ‘বারবি’ ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। প্রথম প্রিমিয়ারও মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের। সামাজিকমাধ্যমে অনেকেই এই সিনেমাকে ‘ক্ল্যাসিক’ বলছেন। নির্বাচিত অতিথিদের নিয়ে প্রিমিয়ারের আয়োজন করেছিল ওয়ার্নার ব্রাদার্স। তারা সামাজিকমাধ্যমে ইতিবাচক রিভিউ দিয়েছেন। চলচ্চিত্র সমালোচকদের অনেকেই মনে করছেন রায়ান গসলিং এই ছবির জন্য অস্কার পাওয়ার যোগ্য।

বিনোদনবিষয়ক সাইট কলিডারের চলচ্চিত্র সমালোচক পেরি নেমিরফ টুইটারে বলেন, ‘আমি বারবি দেখেছি! গ্রেটা গারউইগের অভিনয় নৈপুণ্য অবিশ্বাস্য! বিশেষ করে কস্টিউম ও প্রোডাকশন ডিজাইনের কাজ চমৎকার হয়েছে। যা দেখলে সত্যিকারের বারবি এবং তার পৃথিবীর কথা মনে হয়।’

‘বারবি’ সিনেমার ট্রেলারে দেখা যায়, বারবি মার্গট রবি হঠাৎ বুঝতে পারেন তিনি হিল জুতা ফেলে এসেছেন পৃথিবীতে। সেই জুতা খুঁজতে তিনি পৃথিবীতে আসেন। সেখানে হলিউড তারকা রায়ান গসলিংকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যান তারা। এরপর তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্কও।

মার্গট রবি ও রায়ান গসলিং ছাড়াও এই ছবিতে আছেন সংগীত তারকা ডুয়া লিপা এবং হলিউড তারকা ইসা রে। ২১ জুলাই মুক্তি পাবে ছবিটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা