× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে নচিকেতার নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৫:০৮ পিএম

 বাংলাদেশে নচিকেতার নতুন গান

ওপার বাংলার জনপ্রিয়  কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী। আমাদের দেশেও তিনি সমান জনপ্রিয়। গেল জুন মাসেই সর্বশেষ বাংলাদেশের জুটি মিউজিক থেকে প্রকাশিত হয় নচিকেতার গান ‘সে একটা গাছ’। ঢাকার গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটি গাওয়ার পাশাপাশি এতে সুরও দিয়েছেন নচিকেতা নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী। মুক্তির পর বেশ প্রশংসা কুড়িয়েছে গানটি। আবারও নতুন চমক নিয়ে আসছেন তিনি। এবার বাংলাদেশের জন্য নতুন গান গাইলেন তিনি। গানটির শিরোনাম ‘বরিষণ’।  

কেতন শেখের লেখা ও সুরে এবং জয় শাহরিয়ারের সংগীতায়োজনে গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন নচিকেতা। এটি প্রকাশিত হবে আজব রেকর্ডস থেকে। গানটি রেকর্ড করা হয়েছে কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে।

‘বরিষণ’ প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘জয় শাহরিয়ার আমার স্নেহের গীতিকবি ও সংগীত পরিচালক। এর আগেও বেশ কয়েকবার ওর লেখা ও সুরে গান গেয়েছি। এবার ওর সংগীতায়োজনে কেতনের লেখা ও সুরে গাইলাম। লেখাটা কবিতার মতো, গাইতে ভীষণ ভালো লেগেছে।’

গানটি নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘নচি দা আমার ভীষণ প্রিয় একজন মানুষ ও শিল্পী। ওনার সঙ্গে যতবারই কাজ করতে যাই, ততবারই মুগ্ধ হই। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশাকরি গানটি সবার ভালো লাগবে।’

কেতন শেখ বলেন, ‘নচিকেতা আমার স্বপ্নের শিল্পী। তার কণ্ঠে আমার লেখা ও সুরে গান মানে নিজের একটা স্বপ্নপূরণ। আশা করি শ্রোতাদের-দর্শকদের ভীষণ ভালো লাগবে গানটি।’

প্রসঙ্গত, চলতি মাসের শেষদিকে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। এ ছাড়াও শোনা যাবে স্বাধীন, আইটিউনস, স্পটিফাই, অ্যামাজনসহ বেশ কয়েকটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা