× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জওয়ানের ট্রেলার দিয়ে কাঁপিয়ে দিলেন শাহরুখ খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৩:৫২ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৩ ১৪:০৯ পিএম

জওয়ানের ট্রেলার দিয়ে কাঁপিয়ে দিলেন শাহরুখ খান

পাঠান দিয়ে বক্স অফিসেন ঝড় তুলে আবারও দর্শকদের উন্মাদনায় ভাসাতে শাহরুখ খান আসছেন নতুন লুকে, নতুন চমকে। ৭ সেপ্টেম্বর মুক্তির অপক্ষায় থাকা শাহরুখের অন্যতম ছবি জওয়ান। এরই মধ্যে ১০ জুলাই প্রকাশ্যে এল দক্ষিণ ভারতের নির্মাতা অ্যাটলি পরিচালিত সিনেমাটির ট্রেলার। আর ট্রেলারেই শাহরুখের বাজিমাৎ। এক ভিন্ন লুকে ট্রেলারের ভরপুর চমক দেখালেন কিং খান।

মাত্র দুই মিনিট ১২ সেকেন্ডে এত কিছু দেখিয়ে দিল এই ট্রেইলার, যা দর্শকদের চমকে দিতে বাধ্য। ট্রেলার প্রকাশ্যে আসারে পরপরই দুই ঘন্টায় প্রায় ৩.৪ মিলিয়ন ভিউ হয়েছে। 

ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং সবই আছে। সারা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তি রূপেও দেখা মিলল শাহরুখের। বাদ গেল না বলিউডি মশলাদার গান-নাচের দৃশ্যও। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিলেন ছবির নায়িকা দক্ষিণ ভারতের সুপারস্টার নয়নতারাও। এক ঝলকে আলো ছড়ালেন বলিউডের গ্ল্যামার গার্ল দীপিকা পাড়ুকোনও। অতিথি চরিত্রে এই সিনেমায় চমক দেবেন তিনি। ট্রেলারেই দেখা গেল শাড়ি পড়ে গুন্ডাদের পেটাচ্ছেন তিনি।

একজন ‘জওয়ান’ জানেন না তিনি আদতে কে, তার পরিচয় কী, তিনি পাপ নাকি পুণ্য, ভালো না খারাপ, এসবের কোনো উত্তর তার কাছে নেই। আর এসব প্রশ্নের উত্তর খুঁজতে আসছে শাহরুখের ‘জওয়ান’। 

কেবল অ্যাকশন নয়, জওয়ান সিনেমার ট্রেইলারে একদম অদেখা লুকে দেখা দিলেন শাহরুখ। ন্যাড়া মাথায় এসে বললেন, তিনি ভিলেন হলে কোনো নায়কও তার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না।

তবে কি এই সিনেমায় হিরো থেকে ভিলেন সব কিছু একজনই? কিং খান নিজেই? উত্তর পাবার জন্য অপেক্ষা করতে হবে জওয়ানের মুক্তির জন্য। এই সিনেমাতে যে তাকে একাধিক রূপে দেখা যাবে সেটা বলাই বাহুল্য!

ট্রেলারের শেষ দৃশ্যে তার পুরনো বলিউডি গান ‘বেকারার করকে হামে ইয়্যু না’-তে নাচতে দেখা যায়। ফলে গোটা ট্রেইলার দেখে এটুকু স্পষ্ট যে, শাহরুখ এই সিনেমা এমন এক চরিত্রে ধরা দিতে চলেছেন যা বোঝা মুশকিল।।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা