× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবার আগ্রহে ‘ওপেনহেইমার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১২:৪৫ পিএম

সবার আগ্রহে ‘ওপেনহেইমার’

‘নিজের অভিনয় ক্যারিয়ারে এমন কাজ এর আগে কখনও করিনি। নিজেকে মনে হচ্ছিল একজন জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। যার নাম ইতিহাসের ভয়ংকর এক অধ্যায়ের সঙ্গে যুক্ত। কাজটি শেষ না করা অব্দি আমার মাথা জগতের বাইরে ছিল। মস্তিষ্কের বিচরণ বন্ধ ছিল। তাই এই সিনেমার গল্পও নির্মাণ ভক্তদের মাথা ঘুরিয়ে দেবে।

আমি মনে করি, আমার জন্য এটি একটি অপরিহার্য সিনেমাটিক অভিজ্ঞতা’ এভাবেই হলিউডভিত্তিক গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টে নিজের নতুন সিনেমা ‘ওপেনহেইমার’ সম্পর্কে ধারণা দিচ্ছেন ‘পিকি ব্লাইন্ডারস’ সিলিয়ান মারফি।

আসছে ২১ জুলাই হলিউডের কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলান পরিচালিত বহুল প্রত্যাশিত এই ঐতিহাসিক থ্রিলার সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে, যার কারণে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

জে. রবার্ট ওপেনহাইমারের জীবনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মাঝে। জে. রবার্ট ওপেনহেইমার ছিলেন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিদ, যিনি পারমাণবিক বোমার জনক হিসেবে স্বীকৃত।

ক্রিস্টোফার নোলান রচিত ও পরিচালিত চলচ্চিত্রটি কাই বার্ড এবং মার্টিন জে শেরউইনের ‘আমেরিকান প্রমিথিউস’-এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সিলিয়ান মারফি। আরও রয়েছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পুগ, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, রামি মালেক ও বেনি সাফডির মতো তারকা।

সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার। ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা